কুল ইয়াআইয়ুহাল ক-ফিরূন।
বলো -- "ওহে অবিশ্বাসিগোষ্ঠী!
লাআ‘বুদুমা-তা‘বুদূন।
"আমি তাকে উপাসনা করি না যাকে তোমরা উপাসনা কর,
ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
"আর তোমরাও তাঁর উপাসনাকারী নও যাঁকে আমি উপাসনা করি।
ওয়ালাআনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম,
"আর আমিও তার উপাসনাকারী নই যাকে তোমরা উপাসনা কর।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
তোমাদের জন্য তোমাদের ধর্মমত এবং আমার জন্য আমার ধর্মমত।