ফেসবুক প্রোফাইল কে কিভাবে পেজ তৈরি করা যায়?
আমার ফেসবুক প্রোফাইলকে আমি একটি ফেসবুক পেজ তৈরি করব। কিন্তু করতে পারছি না। কিভাবে করা যায় অভিজ্ঞদের সাহায্য চাই? [বিঃ দ্রঃ আমার এক বন্ধু কিছুদিন পূর্বে এই কাজটি করেছে]
3 Answers
এমন কোনো পদ্ধতি নেই যা দিয়ে আপনি আপনার প্রোপাইল কে পেজ এ রূপান্তর করতে পারবেন। আর আপনার বন্ধু হয়তো তার প্রোপাইলের সাথে সব কিছু মিলিয়ে হুবহু একটা পেজ খোলেছে যেটা আপনাকে দেখিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।
এর সুবিধা সমুহ
আপনার আইডি তে যত ফ্রেন্ড থাকবে পেইজে রুপান্তরের পর তত লাইক থাকবে। ফলে সহজেই একটা পেজে অনেক লাইক পেলেন। কেননা নতুন একটা পেইজ খুলে লাইক পাওয়য়া সহজ নয়।
অসুবিধা
সব ডাটা মুছে যেতে পারে।
পুনারায় আর ব্যাক করা সম্ভব না।
ফেসবুক একাউন্টকে ফেসবুক পেজে রুপান্তর
করার নিয়ম জানতে নিচের ভিডিওটি দেখুন
আপনি আপনার ফেসবুক প্রোফাইল কে পেজ এ কনভার্ট করতে নিচের পদ্ধতি অনুসরন করুন। প্রথমে যে প্রোফাইল টি কনভার্ট করবেন সেটিতে লগিন করুন। তবে একটা কথা মনে রাখবেন আর সেটি হল যে নামে পেজটি করবেন তার আগে অবশ্যই প্রোফাইল এর নাম ঐ নামে করে রাখবেন কারন পেজে কনভার্ট করার সময় আপনার প্রোফাইল যে নামে থাকবে সেই নামেই পেজ এর নাম হবে সেটি পরিবর্তন করতে পারবেন না। প্রোফাইল এর নাম পরিবর্তন করার সময় সাবধানতার সাতে করবেন কারন একবার নাম পরিবর্তন করলে ৬০ দিনের আগে আর পরিবর্তন করতে পারবেন না। তবে যদি প্রোফাইল এর ফ্রেন্ড সংখ্যা ২০০ এর কম থাকে তাহলে পেজে কনভার্ট করার পরেও পেজের নাম পরিবর্তন করতে পারবেন। এখন ঐ প্রোফাইল এ লগিন অবস্থায় নিছের লিঙ্কে যান। https://www.facebook.com/pages/create.php?migrate এরপর যে কোন একটা ক্যাটেগরি নির্বাচন করুন। এরপর এখানে একটা ক্যাটেগরি নির্বাচন করে Get Started বাটন এ ক্লিক করুন। এখন যেসব তথ্য চায় সেসব তথ্য দিন বাস কাজ শেষ। আপনি চাইলে এই প্রোফাইল এর ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে এই পেজ ম্যানেজ করতে পারেন অথবা setting>Page Roles এ গিয়ে আপনি যাকে অ্যাডমিন বানাতে চান তার ইমেইল অ্যাড করে নিন এবং তার অ্যাক্সেস যেন Admin হয়। ব্যাস এখন থেকে আপনি এই পেজকে যে প্রোফাইল কে অ্যাক্সেস দিবেন সেখান থেকে ম্যানেজ করতে করতে পারবেন।