3 Answers
নিজস্ব ধর্মীয় আইন পুরোপুরি মেনে চলুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার এলাকায় আপনিই হবেন একজন আদর্শ মানুষ ।
আদর্শবান হতে হল আপনাকে বর্তমান সময়ে জন্য, জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা বেশি করে লাভ করতে হবে। সত্য, ন্যায়-নীতি পথে চলতে হবে ধৈর্য ধারণ করে। সর্বাপেক্ষা আপনাতে ধার্মিক হতে হবে.
মানুষের জ্ঞান ও চিত্তের উৎকর্ষের জন্য, মানব সভ্যতা ও সংস্কৃতির বিকাশের জন্য, চরিত্র গঠন ও মানবীয় মূল্যবোধের জন্য, সর্বোপরি মানবসম্পদ উন্নয়নের জন্য শিক্ষা হচ্ছে প্রধান নিয়ামক। শিক্ষা মানুষের চিন্তা ও মননকে সুপ্রতিষ্ঠিত করে, জ্ঞানী করে। জ্ঞানকে সুপ্রয়োগ করলে তা হয় বিজ্ঞতা। বিজ্ঞতা সাফল্য নিশ্চিত করে। বিখ্যাত চীনা দার্শনিক কুয়ানৎসু বলেছিলেন ‘যদি এক বছরের পরিকল্পনা মতো ফল পেতে চাও শস্য রোপণ কর, যদি দশকের ফল পেতে চাও বৃক্ষ রোপণ কর, যদি সমগ্র জীবনের জন্য পরিকল্পনা করে ফল পেতে চাও তবে মানুষের সুশিক্ষার ব্যবস্থা কর।’ এ একটি কথা থেকেই বুঝা যায় জীবনকে সফল ও সার্থক করার জন্য শিক্ষা প্রয়োজন। আর শিক্ষা হতে হবে আদর্শ মাফিক ।সুশিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমেই আদর্শ মানুষ হতে পারবেন । আল কুরআন হলো সুশিক্ষার প্রধান উৎস । কুরআন আপনাকে সরল সঠিক পথ বাতলে দেবে । আর একজন মানুষকে অনুসরণ করবেন । তিনি হলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
হযরত মুহাম্মাদ ( সঃ) ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy