ডক্টরেট ডিগ্রী কি ও এটি কিভাবে অর্জন করা যায়?

ডক্টরেট ডিগ্রী কি? এটি কিভাবে পাওয়া যায়? কি কি করতে হয় বিস্তারিত জানতে চাই?
7434 views

1 Answers

Doctor of Philosophy বা Ph.D একটি উচ্চ স্তরের শিক্ষাগত ডিগ্রী। বিজ্ঞান ও কলার বিভিন্ন ক্ষেত্রে গবেষনার জন্য স্নাতক উত্তীর্ণ গবেষককে এই ডিগ্রি প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে সাধারণত একজন গবেষককে গবেষণার বিষয়ে অভিজ্ঞ কোন অধ্যাপকের অধীনে গবেষণা চালাতে হয়। সাধারণত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদ পেতে হলে অবশ্যই এই ডক্টরেট ডিগ্রী অর্জন করতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশের নাম করা স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলি এই ডক্টরেট ডিগ্রী দিয়ে থাকে। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ বিশেষ ব্যক্তিদের সন্মান সুচক ডক্টরেট ডিগ্রী দিয়ে থাকে এ ক্ষেত্রে ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় না নিয়ে বিশেষ কোন ক্ষেত্রে তার বিশেষ কোন অবদানের জন্য সন্মান দেখাতেই কেবল সন্মান সুচক এই ডক্টরেট ডিগ্রী প্রদান করা হয় কিন্তু এই সন্মান সুচক ডক্টরেট ডিগ্রী প্রাপ্ত ব্যক্তি তার নামের আগে সাধারনত ড. উপাধীটা ব্যবহার করেন না।
7434 views Answered

Related Questions

Next steps