2 Answers

ভোটার নিবন্ধন ফর্মের স্লিপটি হারিয়ে গেলে সেটা কোথাও থেকে পাবেন না। যদি আইডি কার্ডের অনলাইন কপি বের করতে চান তাহলে ভোটার হালনাগাদ লিস্ট থেকে ভোটার নাম্বার সংগ্রহ করে বাংলাদেশ নির্বাচনী অফিসের ১০৫ হেল্পলাইনে ফোন করে আপনার তথ্যগুলো নিয়ে আইডি নাম্বার সংগ্রহ করে নেট থেকে অনলাইন কপি বের করতে পারবেন। তাতেও সমস্যা হলে সরাসরি উপজেলা নির্বাচনী অফিসে গিয়ে কিছু তথ্য দিয়ে অনলাইন কপি বের করতে পারবেন। ইউনিয়ন পরিষদ আপনার ভোটার স্লিপ সম্পর্কে কোন তথ্য দিতে পারবেন না। তবে ভোটার কার্ড সংগ্রহ করার সময় স্লিপটা জমা দিতে হবে যদি জমা দিতে না পারেন তাহলে কারণ দর্শানোসহ ১০০ টাকা জরিমানা দিয়ে হারানো ফরম স্লিপের জন্য একটি নির্দিষ্ট  ফরম পূরণ করতে হবে।

4854 views Answered

ভোটার তথ্য হালানাগাদের কাজ যারা সম্পন্ন করেছিল তাদের কাছে সে ডকুমেন্ট গুলো থাকলে আপনি তাদের কাছ থেকেই নাম্বার সংগ্রহ করতে পারবেন তাছাড়া আপনি আপনার ইউনিয়ন ও তথ্য সেবা কেন্দ্রে গিয়েও ভোটার হালনাগাদের স্লিপ নাম্বার পেতে পারেন । 

4854 views Answered

Related Questions

Next steps