3 Answers
তাদের সাথে ভালোমন্দ আলাপ করবেন।তাদের সাথে ভালো আচরণ করবেন।নম্রসুরে কথা বলবেন।মজার মজার গল্প বলে তাদেরকে আনন্দ দিবেন।এবং বিভিন্ন সফল মানুষের সফলতার গল্প বলবেন তাদেরকে।
একজন শিক্ষক হিসেবে ছাত্র ছাত্রীদের মনোযোগী করার উপায়:
♢শিক্ষার্থীদের সুনাম করুন এবং তাদের সম্পর্কে ভালো ভাল কথা বলুন। ক্লাসে যে কাজ দেয়া হোক, তাদের ভুল শুধরে তাদের কাজের গুরুত্ব দিন। তাদের নোটবুক বা ডায়েরিতে পজিটিভ ফিডব্যাক লিখুন।
♢সময় বেঁধে কাজ শেষ করার জন্যে শ্রেণির কাজে চ্যালেঞ্জ দিন, এতে তারা আগে কাজ শেষ করার জন্যে হলেও আগ্রহী হয়ে উঠবে।
♢যে টপিকই পড়ান না কেন প্রাসংগিক অজানা গল্প বা উদাহরণ দেয়ার চেষ্টা করুন। কেননা Edutainment খুবই গুরুত্বপূর্ণ।
♢শ্রেণীকক্ষ সম্পর্কিত কিছু কাজ ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে দিন। যেমন- ক্যালেন্ডার, দেয়াল পত্রিকা, অ্যাটেন্ডেন্স নেয়া, বোর্ড পরিষ্কার করা, চেয়ার-টেবিল ঠিক রাখা ইত্যাদি।
♢ছাত্রছাত্রীদের হাতে শ্রেণির পাঠের কিছু দ্বায়িত্ব বা কন্ট্রোল দিয়ে দেয়া উচিত, এতে তারা নিজেদের গুরুত্বপূর্ণ ভেবে আগ্রহী উঠে উঠার সম্ভাবনা অনেক।
♢পারফরমেন্সের ওপর পড়ার চাপ কমিয়ে দিতে পারেন মাঝেমাঝে। যেমন- একজন ছাত্র পুরো সপ্তাহ ক্লাসে উপস্থিত থাকলো। তার পুরস্কার স্বরুপ পরের সপ্তাহে প্রথম দিনের ক্লাসে বাড়ির কাজ অফ করুন। এরকম ছোট ছোট পুরস্কার লার্নিং এ অনেক সহায়ক হতে পারে।
♢ক্লাসে যে টপিক পড়াবেন বাড়ির কাজ কিন্তু ছাত্রছাত্রীদের দৈনিক জীবনের উপর নির্ভর দেয়ার চেষ্টা করুন, এতে তাদের চিন্তাশক্তি বৃদ্ধি পাবে।
♢ ক্লাসে মনোযোগী ও সবার সাথে ভালো ব্যবহারের জন্যে ক্লাসের বাইরে তাদের সাথে ভালো করে কথা বলা কার্যকর।
♢ছোট বাজেটে ফিল্ড ট্রিপের ব্যবস্থা করার চেষ্টা করুন। অনেক সময় বাজেটের স্বল্পতার কারণে ট্রিপের ব্যবস্থা করা যায় না। ।
লিখেছেন~ বর্ষা কৈরী : শিক্ষা গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
আপনি বিভিন্ন অঙ্গভঙ্গি করে ছাত্রদের ক্লাসে মনোযোগী করতে পারেন। তাছাড়া তাদের উঠাবসা করিয়ে তাদের মনযোগী করাতে পারেন। মজার গল্পও বলতে পারেন ইত্যাদী।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy