এই সাইট গুলোতে কিভাবে ইনকাম হয়?
ফেইসবুক,ভাইবার,হোয়াটসআপ ইত্যাদি এগুলোর মতো অনেক সাইট আছে কিন্তু সেখানে কোনো ধরনের অ্যাড নেই তাদের ইনকাম হয় কেমনে এটা ঠিক বুঝলাম না। আর কতকগুলো সাইট আছে ক্লিক করলে ইনকাম হয় ভিজিটর আসলে ও তেমন ইনকাম হয় না। আশা করি পুরো প্রশ্নের উত্তর দিবেন।।।
3428 views
1 Answers
ফেইসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপ এদের সকলেরই আয়ের আলাদা আলাদা সোর্স বিদ্যমান।
ফেসবুকে বিজ্ঞাপন দেখায় না এটা আপনার ভুল ধারণা। প্রায়শই দেখবেন আপনার নিউজ ফিডে বিভিন্ন পেইজের বিজ্ঞাপন আসে, এছাড়াও অনলাইন-শপ এর বিভিন্ন পণ্যের কিংবা কোনো কোম্পানির বিশেষ অফার নিয়ে ফেইসবুকে প্রতিনিয়ত প্রচুর বিজ্ঞাপন দেয়া হয়। যারা এইসব বিজ্ঞাপন দেন তারাই এক কথায় ফেইসবুকের আয়ের সোর্স।
হোয়াটসঅ্যাপ ও ভাইবারে প্রিমিয়াম প্যাকেজ রয়েছে যার মাধ্যমে ইউজাররা বাড়তি বেশকিছু সুবিধা পেতে পারে। আমাদের দেশে খুব একটা প্রচলিত না হলেও উন্নত দেশগুলোতে প্রায় সব ইউজাররাই এসব প্যাকেজ কিনে থাকেন। এসব প্যাকেজের জন্য মাসিক বা বাৎসরিক চার্জ প্রদান করতে হয়।
এছাড়াও ভাইবারে বিভিন্ন পেইড স্টিকার প্যাক রয়েছে যার মাধ্যমেও তারা আয় করে থাকে।
আর যেসব সাইটে সাধারণ বিজ্ঞাপন দেয়া হয় তারা ক্লিক এর পাশাপাশি ইমপ্রেশন বা ভিজিটরের পরিমাণের উপর নির্ভর করে অ্যাড-নেটওয়ার্ক থেকে টাকা আয় করে। এক্ষেত্রে সাইটের পপুলারিটিই নির্ধারণ করে তারা কতটা আয় করতে পারবে।
আর যেসবে সাইটে আয়ের কোনো মাধ্যমই নেই সেগুলোকে অলাভজনক সাইট হিসেবে অভিহিত করা হয়। এগুলো সাধারণত সেবামূলক সাইট। বিভিন্ন দাতাগোষ্ঠীর ডোনেশনই এদের চালিকাশক্তি।
3428 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy