১০০ চার্জ দিয়ে চালালে ৮০ %চার্জ এ আসলে অটোমেটিক অফ হইয়া যায়। কি করব এখন।
2654 views

1 Answers

আপনার ব্যাটারিতে কোন সমস্যা থাকতে

পারে, চার্জার পরিবর্তন করে দেখুন।

image

১. ব্যাকলাইট বন্ধ করুন (turn off backlight)

যদি না আপনি রাতে কাজ করে থাকেন, তবে কী-বোর্ডের ব্যাকলাইট বন্ধ করে রাখুন। এর যোগ হবে আরও অতিরিক্ত কিছু মিনিট।

২. সব ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম বন্ধ করুন (cut down background programs)

এন্টিভাইরাস, ইউটিলিটি টুলস, উইন্ডোজ সার্চ সহ আরও অনেক ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম চালু রয়েছে যা গোপনে শেষ করছে আপনার ল্যাপটপের চার্জ। Task Manager খুলে এসব ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম বন্ধ রাখুন ল্যাপটপ চার্জে দেয়ার সুযোগ পাওয়া পর্যন্ত।

৩. সকল এক্সটার্নাল ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন করুন (cut down external devices)

এক্সটার্নাল হার্ডডিস্ক, মাউস, কী-বোর্ড এসবের সংযোগ আপাতত বন্ধ করে দিন। ল্যাপটপে পেন-ড্রাইভ লাগানো থাকলে খুলে ফেলুন সেটিও। এ ধরণের ছোটখাটো ডিভাইসেও কিন্তু অনেকটাই বিদ্যুৎ প্রয়োজন হয়। এগুলো খুলে রাখলে কিছু অতিরিক্ত মিনিট হাতে পেয়ে যাবেন।

৪. মাল্টিটাস্ক করবেন না (do not multitask)

ল্যাপটপের চার্জ যখন প্রায় শেষ তখন একের বেশি প্রোগ্রাম বা সফটওয়্যার চালু রাখবেন না। আপনি একই সাথে মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্রাউজার, অডিও প্লেয়ার ইত্যাদি চালু রাখলে যে পরিমাণ চার্জে শেষ হবে, তার চেয়ে অনেক কম চার্জ শেষ হবে এর মধ্যে প্রয়োজনীয় যে কোন একটি প্রোগ্রাম চালু রাখলে।

৫. স্ক্রীনের আলো কমিয়ে দিন (dim your screen)

ল্যাপটপের স্ক্রীণের আলো (brightness) যত বেশি থাকবে ততই তা চার্জ শেষ করতে থাকবে। এক্ষেত্রে প্রয়োজনের মুহুর্তে স্ক্রীনের আলো সহনীয় পর্য্যে কমিয়ে নিন। ফলে আরও কয়েক মিনিট বেশি সময় ধরে ল্যাপটপ ব্যবহার করতে পারবেন।

2654 views

Related Questions