2 Answers
সস এমন এক খাবার যা আমরা সবাই কম বেশি ব্যবহার করি৷ সবার কাছেই টমেটো সস মজাদার এক উপকরণ। আসুন আজ জেনে নিই কীভাবে টমোটো সস বানানো যায়। আর প্রণালী জেনে নিয়ে ঘরেই বানান মজাদার টমেটো সস।
উপকরণ
টমেটো – ১ কেজি
আদা কুচি – ১/২ চা চামচ
রসুন কুচি – ১/২ চা চামচ
শুকনো মরিচ – ৩-৪ টি (১ কাপ গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন)
সিরকা – ১/২ কাপ
চিনি – স্বাদমত
তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ – সব ১টি করে জায়ফল ও জয়ত্রি গুড়ো – ১/৪ চা চামচ।
প্রণালী
গোটা টমেটো ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে দিন। কেটে চারভাগ করুন। সামান্য লবন ছিটিয়ে চুলার দিয়ে মাঝারি আঁচে ঢেকে রাখুন।
ভালোভাবে সিদ্ধ হয়ে পানি বের হলে নামিয়ে ঠাণ্ডা করুন। মোটা চালুনি দিয়ে চেলে খোসা ও রস আলাদা করুন। এবার টমেটোর রস। আদা, রসুন, সিরকা ও মরিচ একত্রে ব্লেন্ড করুন। খুব মিহিভাবে ব্লেন্ড করবেন। এবার ব্লেন্ড টমেটোর সাথে বাকি সব উপকরণ দিয়ে চুলায় দিন। ঘন হাতে নাড়ুন যাতে পাত্রের নিচে লেগে না যায়। ঘন হলে নামিয়ে ঠান্ডা করে বোতলে ভরে সংরক্ষণ করুন।
টমেটো সস
উপকরন ও পরিমানঃ (মোটামুটি ৭৫০ গ্রামের উপকরণ)
– টমেটো, ১ কেজি বা কম বেশী
– এলাচি, ৩/৪ টা * গুড়া করে দিলে ভাল
– দারুচিনি, ৩/৪ টুকরা * গুড়া করে দিলে ভাল
– লবন, এক চা চামচের কম (পরে স্বাদ দেখে আরো দেয়া যেতে পারে)
– চিনি, ৪/৫ উচু টেবিল চামচ * স্বাদ বুঝে কম বেশী
– মরিচ গুড়া, ১ চা চামচ
– ভিনেগার, হাফ কাপ
– পানি, হাফ কাপের বেশী বা কম
প্রনালীঃ
ছবির মতো করে টমেটো গুলো ধুয়ে কেটে পাত্রে নিন।
ছবির মতো হাফ কাপ পানি দিয়ে আগুন মাধ্যম আঁচে রাখুন। এলাচি ও দারুচিনি গুড়া বা চেঁছে এই সময়েই দিয়ে দিন।
ঢাকনা দিন।
ছবির মতো মিনিট ৪০/৫০ চলুক, পানি শুকিয়ে টমেটো নরম হয়ে গেলে ঘুটনী দিয়ে ঘুটে নিন।
চুলা নিবিয়ে দিন, ঠান্ডা হয়ে যাক!
এই রকম ছাকুনী বা অন্য কোন ছাকুনী দিয়ে ছেকে নিন।
শেষের দিকে এভাবে ছেঁকে নিন।
টমেটো পেষ্ট হয়ে গেল। এবার আবার চুলায় মাধ্যম আঁচে বসিয়ে দিন।
লবন দিন।
চিনি দিন।
মরিচের গুড়া দিন।
হাফ কাপ ভিনেগার দিন। ভাল করে মিশিয়ে নিন।
ঢাকনা দিয়ে চুলার ধারে কাছেই থাকুন।
কাঠের খুন্তি দিয়ে নাড়াতে থাকুন। পেষ্টের ঘনত্ব কেমন রাখবেন নিজেই নির্ধারন করুন। এই সময়েই স্বাদ দেখে নিন, লবন চিনির যদি প্রয়োজন হয় তবে তা দিন।
ব্যস্ পরিবেশনের জন্য প্রস্তুত। আপনি চাইলে ঠান্ডা করে বোতলে ভরে রাখতে পারেন, ফ্রীজের সাধারন চেম্ভারে রেখে ইচ্ছা মত খেতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy