বিকাশে আমার 8000/- আছে। এখন আমি কি কোন মুনাফা পেতে পারি সেটা কিভাবে দয়া করে একটু বুঝিয়ে বলবেন.....?

বিকাশে আমার 8000/- আছে। এখন আমি কি কোন মুনাফা পেতে পারি? সেটা কিভাবে? দয়া করে একটু বুঝিয়ে বলবেন.....
3305 views

2 Answers

bKash টাকা নিরাপদে রাখার পাশাপাশি, আপনি বিকাশ ওয়ালেট এ টাকা জমিয়ে বছরে ৪% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন।আপনার বিকাশ ওয়ালেট এ যদি একটি মাসজুড়ে কমপক্ষে ১,০০০ টাকা থাকে, ঐ মাসে ২ টি লেনদেন করেন এবং ঐ মাসের গড় ব্যালেন্স যদি ১,০০০ থেকে ৫,০০০.৯৯ টাকার মধ্যে থাকে তাহলে আপনি ঐ মাসের গড় ব্যালেন্সের উপর ১.৫% বাৎসরিক হারে ইন্টারেস্ট পাবেন। ইন্টারেস্ট পাবার শর্তসমূহঃ আপনার KYC ফরম বিকাশ কর্তৃক গৃহীত হতে হবে এবং আপনার ওয়ালেট একটিভ থাকতে হবে মাসে কমপক্ষে আপনাকে ২ টি আর্থিক লেনদেন (“ক্যাশইন”, “ক্যাশআউট”, “ATM ক্যাশআউট”, “পেমেন্ট”, “ সেন্ডমানি” অথবা “বাইএয়ারটাইম”) করতে হবে মাসজূড়ে প্রতি দিনশেষে আপনার একাউন্টে কমপক্ষে ১,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে মাসশেষে প্রতিদিনের গড় ব্যাল্যান্সের উপর আপনার প্রাপ্ত ইন্টারেস্টের পরিমান হিসাব করা হবে সরকারী নিয়ম অনুযায়ী ভ্যাট এবং ট্যাক্স কর্তন সাপেক্ষ্যে বছরে দুই দফায় আপনার একাউন্টে ইন্টারেস্ট প্রদান করা হবে ইন্টারেস্ট সেবা চালু করাঃ উপরোক্ত শর্ত পালনের মাধ্যমে সকল নতুন এবং পুরাতন বিকাশ কাস্টমারগণ তাদের বিকাশ ওয়ালেট এ ইন্টারেস্ট পাবেন। সেবাটি চালু করার জন্যে কিছুই করতে হবেনা।

3305 views Answered

টাকা জমাত ক্ষেত্রে আপনি ৪% হারে ইন্টারেস্ট পাবেন এবং পন্য কেনার ক্ষেত্রে ২০% পয'ন্ত ক্যাশ ব্যাক পাবেন।

3305 views Answered

Related Questions

Next steps