3 Answers
বাড়ির সব কাজ করলে তাদের কে সম্মান করলে তাদের সাথে সোন্দর ভাবে কথা বললে তাদের কাজ কাম সব করে দিলে।তা হলে শুশূর শাশুরির মন জয় করতে পারবে।
নিচের কাজগুলো করে তাদের মন জয় করতে পারে প্রথমত তাদের সেবা করতে হবে,তাদের সাথে ভালো আচরণ করতে হবে,তাদেরকে যথেষ্ট সন্মান দিতে হবে। সবসময় তাদের খোঁজখবর নিতে হবে এই ধরুন ঔষুধ খেয়েছে কিনা,না খেলে খাইয়ে দিবেন,খাওয়া খেয়েছে কিনা। তাদের অন্যান্য ছেলেমেয়ের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। এছাড়া কিছু টিপস:- ১. মনোমালিন্যের উৎসই যে জায়গাটা থেকে সেখানেই হোন বেশ সচেতন। রান্নাঘর- চেষ্টা করুন একটু গুছিয়ে ও পরিষ্কার রাখতে। দৈনন্দিন কাজে শাশুড়িকে সাহায্যের পাশাপাশি গোপনে তার কিছু প্রিয় খাবার বানিয়ে তাকে চমকে দিতে পারেন। এক্ষেত্রে স্বামীর সাহায্যো নিতে পারেন। ২. প্রতিটি শাশুড়িই চায় তার পুত্রবধু ঠিক তারই মত করে সংসারটাকে আগলে রাখুক। চায় ঘরের বউ যেনো হয় ঠিক তারই প্রতিচ্ছবি। ৩. পোশাক পরিচ্ছদের ব্যপারে সচেতন থাকুন । নিজের পছন্দের পোশাক পরিধানের ব্যপারেও মার্জিত থাকুন।মাঝে মধ্যে শাশুড়ির পছন্দের পোষাক পরুন। ৪. শাশুড়ির পছন্দ জেনে নিয়ে তাকে মাঝে মধ্যেই কিছু উপহার দিন। ৫. শাশুড়ির সাথে আচরণে সচেতন হোন। মেজাজ খারাপ করে কখনো তাঁর সাথে কথা বলবেন না। তার সঙ্গে ভদ্র আচরণ করুন। নিজের মায়ের মত তাকেও সম্মান করুন। শাশুড়িকে মা, আম্মা বলে ডাকার আগে আন্তরিকতা বিষয়টাকে গুরত্ব দিন। তার কোন ভূল হলে তা সাথে সাথে না বলে ঠাণ্ডা মাথায় বুঝিয়ে বলুন। ৬. সব সময় শাশুড়ির শারিরীক অবস্থার খেয়াল রাখুন। তাকে জিজ্ঞাসা করুন- তার কি প্রয়োজন। তাকে মায়ের মত সেবা করুন। শরীর খারাপ হলে পাশে থেকে সেবা করুন। এমনকি তার খাবারের ক্ষেত্রেও আপনি পরামর্শ দিতে পারেন। তবে কোন ক্ষেত্রেই তা যেনো ভুল বোঝাবুঝিতে না পৌঁছায় সে ভাষায় বলার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি যদি প্রতিটি ক্ষেত্রে ঠিক তাঁর মনের মত করে কথা বলেন, সেবা করেন, সম্মান করেন তবে আপনিও তার কাছ থেকে ঠিক সেরকমই আচরণই পাবেন।
শশুর শাশুড়িরর মন জয় করতে হলে নিচের টিপস মেনে নিন। ১। শশুর শাশুড়ির মাথা ধরলে একটু তেল বসিয়ে দিন (পারলারের এক্সপেরিএন্স কাজে লাগান) । দেখবেন আরামে আপনাকে অনেক সংসারের গোপন কথা শেয়ার করবে। তাতে শশুর শাশুরিকে বুঝতে সুবিধা হবে। ২। বিকালের চা তাকে বানিয়ে খাওয়ান। এ্মন কিছু প্রতিদিন করেন যেটা হালকা পাতলা কাজ কিন্তূ আপনার শশুর শাশুড়ি যেন আপনার উপড় নির্ভর করে। ৩। মাঝে মাঝে শাশুড়িকে নিয়ে বাজারে যান। এই যায়গাটা শাশুরিকে চেনার ও জানার সবচেয়ে উৎকৃষ্ট পন্থা। তার পছন্দ অপছন্দ বোঝা যায়। ৪। শাশুড়ির সাথে থাকতে হলে তাকে জয় করেই ছেলেকে জয় করা সম্ভব। মেয়েরা মানে বউরা চাইলেই সম্ভব। আপনি শূধু নিজের মাকে কতটুকু ভালবাসেন আর প্রয়োজনে কতটুকু ছাড় দেন সেইটুকূ ভাবূন। আপনি বাইরে থেকে এই পরিবারে এসেছেন আপনাকেই ত্যাগ স্বীকারের মানসিকতা রাখতে হবে। ৫। কিছু শশুর শাশুড়ি আছেন অনেক ক্যাট ক্যাট করেন। ঘরের মানুষের শুনতে শুনতে হয়ত অভ্যাস হয়ে গ্যাছে কিন্তু আপনি বাইরে থেকে এসেছেন বলে আপনার হয়ত বিরক্ত লাগছে। এইক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য্য ধরে থাকতে হবে। আপনি সেই দিনই ভাল বউ হবেন যেদিন আপনার শাশুড়ি তাঁর ছেলে ও মেয়ে সম্পর্কে আপনাকে বলবে, সেই দিনই আপনি শাশুড়ির কাছে আপনার চেয়েও আপন হবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy