1 Answers
ফেসবুকে প্রায়শই কিছু ফটো বা ভিডিও দেখা যায় যেগুলো অস্বাভাবিক বা ভীতিকর। সাধারণ মানুষ বিশেষ করে ১৮ বছরের কম বয়সীরা এসব দেখে অস্বস্তিবোধ করতে পারে।
এই সমস্যা নিরসনে ফেইসবুক ২০১৪ সালের ডিসেম্বর থেকে অফেন্সিভ Graphic Photo/Video সরাসরি যাতে কারো নিকট প্রদর্শিত না হয় সে পদক্ষেপ নেয়।
এই পরিপ্রেক্ষিতে কেউ কোনো ফটো/ভিডিও সম্পর্কে Report করলে ফেইসবুক টিম তা রিভিউ করে, তাদের টার্মস বিরুদ্ধ হলে সেটি মুছে ফেলা হয়। আর যদি কোনো টার্ম ভঙ্গ না করে তবুও কেউ দেখলে বিরক্ত, ভয় বা অস্বস্তিবোধ করতে পারে তাহলে উপরের মতো ওয়ার্নিং যুক্ত করে দেয়া হয়। ক্ষেত্রবিশেষে এই ওয়ার্নিং শুধুমাত্র ১৮'র কম বয়সীদের জন্য কিংবা সব বয়সীদের জন্যই প্রদর্শিত হয়ে থাকে। এর ফলে কেউ মানসিক প্রস্তুতি নিয়ে নিজ ইচ্ছায় চাইলে দেখতে পারবে অথবা উপেক্ষা করতে পারবে।
এটি কোনো ঐচ্ছিক বিষয় নয়.... আপনি চাইলেই এমনটা করতে পারবেননা।
3603 views
Answered