গার্মেন্টস-এর ম্যানেজার অথবা মালিকের কাছে কোনো কিছুর অভিযোগ বা অনুরোধ করবো কিভাবে?

আমাদের অফিসের ৬ তলায় ছাদ করা ধরকার।এজন্য মালিক অথবা ম্যানেজারের কাছে অভিযোগ বা অনুরোধ করবো। কিন্তু কি লিখতে হবে তা জানা নেই। ধয়াকরে কারো জানা থাকলে উত্তরটা দিবেন...
2601 views

1 Answers

 

বরাবর

    ম্যানেজার

    ......... গার্মেন্টস, ঢাকা।

 

বিষয়ঃ আমাদের অফিস ভবনের ছয় তলায় ছাদ নির্মাণ করার আবেদন।  

 

 

মহোদয়,

    সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের একজন সুপারভাইজার বা কর্মী। আমাদের অফিস ভবনের ৬ তলায় ছাদ না থাকায় বেশ কিছু অসুবিধা হচ্ছে। (অসুবিধা গুলো এক লাইনে লিখুন) ছাদ নির্মান করা হলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। (সুবিধাগুলো লিখুন) কাজেই দ্রুত ৬ তলায় ছাদ নির্মানের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।

 

    অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা উপরোক্ত বিষয়টি সদয় বিবেচনা সাপেক্ষে ছয় তলায় ছাদ নির্মাণের বিষয়টি সদয় বিবেচনা পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মর্জি ফরমাইবেন।

 

 

তারিখঃ

বিনীত নিবেদক-

 

 

স্বাক্ষর

(পুরো নাম)

পিতাঃ

পদবীঃ

ঠিকানাঃ

মোবাইলঃ

 

 


2601 views Answered

Related Questions

Next steps