ছুলুম কিভাবে দূর করব?
2 Answers
ছলম রোগটি সাধারণত ছোঁয়াচে অর্থাৎ পরিবারের একজন থেকে অন্যান্যদের হতে পারে৷ এ রোগ থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং অন্যের ব্যবহার্য গামছা, তোয়ালে, কাপড়, ক্ষুর, রুমাল, চিরুনী ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন৷ নিয়মিত শিমের পাতা ছলমে ঘসা দিলে ছলম কমে যায়। এছাড়া এন্টিফানগাল ট্যাবলেট খাওয়া এবং এন্টিফানগাল ক্রিম বা লোশন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন৷ এছাড়াও কিটোকোনাজল শ্যাম্পু মগে পানি দিয়ে মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট বসে ভাল করে গোসল করে নিলে খুব তাড়াতাড়ি এ রোগ সেরে যায়৷ ধন্যবাদ
ছুলির কারণ ও এর প্রতিকার;; ছুলির কারন ছুলি হল ক্রনিক স্কিন ডিসওর্ডার। অনেক সময় একে মাইল্ড একজিমা মনে করা হয় । ছুলির সঠিক কারণ এখানেো জানা যায়নি। তবে যেসমস্ত কারণকে ছুলির জন্য দায়ী মনে করা সেগুলো নিম্নে দেয়া হল:- হাইপো পিগমেন্টেশন ছুলির প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম। পরিবারের ইতিহাস অর্থাৎ পরিবারের কারো ছুলি থাকলে অন্যদের হওয়ার সম্ভাবনা থাকে। সূর্যের আলো বা রশ্নির কারনেও এ রোগ হতে পারে। ত্বক শুষ্ক হলে এবং ত্বকে র্যাশের কারনেও ছুলি হতে পারে। এটোপিক একজিমার (Atopic eczema) কারনেও ছুলি হতে পারে। এ্যাজমা এবং এলার্জি ছুলির অন্যতম আরেকটি কারণ। ত্বকের শুষ্কতা, চুলকানি এবং বিভিন্ন ধরনের অসুবিধার কারনে ঠিকমত রঞ্জক পদার্থ উৎপন্ন হতে পারে না, ফলে ত্বকের বিভিন্ন জায়গাতে রঙ হলকা হয়ে যায় যা ছুলি আকারে দেখা দেয়। ছুলির আধুনিক চিকিৎসা ছুলি সাধারণত কয়েক মাস থেকে বছর পর্যন্ত স্থায়ী হয় এবং একাই সেরে যায়। এটি ক্ষতিকারক নয় এবং সংক্রামকও নয় সুতরাং এ থেকে ভয়ের কিছু নেই। এটি ত্বকের রঞ্জকের অভাবের ফল। যেহেতু মুখেই বেশিরভাগ সময় এরোগ দেখা যায় তাই এর যেসব চিকিৎসার প্রয়োজন হয়। কারন মুখ এরকম দাগ দেখতে খারাপ লাগে। বর্তমানে ছুলির যেসব চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয় নিম্নে তা দেয়া হল :- হাইড্রোকটিসন ক্রিম (Hydroocortisone cream) ছুলির ক্ষেত্রে দ্রুত কাজ করে। জিটোন ক্রিম (Zetone cream) যাতে আছে ০.৫% হাইড্রোকটিসন এবং ১% ক্রড কোল টার (Crude coal tar) যা ছুলি নিরাময়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রাগমেটার অয়েন্টমেন্ট (Pragmatar ointment), ল্যাক-হাইড্রিক (Lac-Hydrin), ২%জিটার (Zetar) মিশ্রিত কোরডান ক্রিমের (Cordran cream) ব্যবহারে ভাল ফল পাওয়া যায়। যদি দাগ লাল হয় এবং চুলকানি থাকে তাহলে স্টেরয়েড ক্রিম (steroid cream) ব্যবহারের উপকার পাওয়া যায়। এছাড়াও চিকিৎসা চলাকালীন মসয় কিছু ব্যাপারে খেয়াল রাখতে হবে। যেমন- লোশন বা ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে হবে যাতে ত্বকে শুষ্ক হয়ে না যায়। সূর্যরশ্নি এড়িয়ে চলতে হবে। এজন্য প্রয়োজনে ছাতা, সানগ্লাস এবং সান্সক্রিম লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে। অতিরিক্ত তেলে ভাজা খাবার বর্জন করতে হবে। প্রচুর পানি খেতে হবে যাতে লোপকূপের ছিদ্রগুলো পরিষ্কার থাকে। প্রচুর পরিমাণে তাজা শাকসবজি ও ফলমূল খেতে হবে। ছুলির হারবাল চিকিৎসা প্রকৃতিতে কিছু গাছ-পাতা আছে যেগুলো নিজস্ব গুনের জন্য সুপরিচিত। এরকম কিছু ভেষজ আছে যা আমাদের বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করে ছুলি নিয়ন্ত্রণে যে ভেষজগুলো ব্যবহৃত হয় নিম্নে তা বর্ণনা করা হল:- দাদ মর্দন (Cassia alate) পাতার রস প্রতদিন ৩-৪ বার লাগালে ছুলিতে উপকার পাওয়া যায় । লেবুর রসের সাথে সমপরিমাণ ভিনেগার মিশিয়ে দিনে ২ বার লাগাতে হবে এবং ৩০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরকম কিছুদিন ব্যবহার করলে ছুলি চলে যায়। টক দধির সাথে নিমপাতার রস মিশিয়ে বা মেহেদী পাতার রস মিসিয়ে ব্যবহার করলে ছুলি নিরাময় হয়। সোহাগা, কালো তিলের তেল এবং সাদা ধূপ এই তিনের মিশ্রণ ছুলিতে লাগালে ছুলির দাগ দূর হয়। কৃতজ্ঞতাঃ ডা. আলমগীর মতি সূত্র--- soukhin.com.bd/?p=5014
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy