এলারজি কিভাবে সারব?

এলারজি জনিত খাবার কি কি
3179 views

5 Answers

বাংলাদেশে সাধারণত আলার্জি হয় কাচা লবন লাউ লাউ শাক কলাই ডাল বেগুন এবং রূগী ভেদে যেকোন খাদ্যে হতে পারে। আরও হল , পুইশাক, কুমড়া, কচু ইত্যাদি৷

3179 views Answered

এলার্জিজনিত সমস্যা বেশি হয় যেমন==>চাল কুমড়া, বেগুন, গরুর মাংস, হাঁসের মাংস ও ডিম, চিংড়ি মাছ,পুঁটি মাছ ইত্যাদি তাই যেসব খাবার খেলে এলার্জি জনিত সমস্যা বেশি হয়.

3179 views Answered

যেসব খাদ্যে এলার্জি আছে::: খাদ্য গ্রহণ করার পর অস্বাভাবিক ইমুনোলোজিক্যাল ছাড়া অন্য প্রতিক্রিয়ায় খাদ্য গ্রহণ করার পর অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়। কোন কোন খাদ্য থেকে এলার্জি হয়ে থাকে? গরুর দুধ, ডিম, বাদাম, সয়াবিন, ইলিশ, চিংড়ি, পুটি, বোয়াল, শৈল, বেগুন, কুমড়া, কচু ইত্যাদি। খাদ্যে এলার্জিজনিত লক্ষণগুলো শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখা দেয় যেমন- ত্বকে বা চামড়াতে চুলকাতে থাকে এবং সঙ্গে সঙ্গে চাকা চাকা হয়ে লাল হয়ে উঠে। চোখে চুলকায়ে, পানিপড়া, লাল হয়ে উঠে, ফুলে উঠে। উপরের শ্বাসনালীতে, নাকে ও গলাতে চুলকাতে থাকে। গলা ফুলে গেছে বলে মনে হয়, এমনকি কথা বলার সময় অসুবিধা হয়, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ বন্ধ ভাব, অনেক সময় শব্দও থাকে। নিচের শ্বাসনালীতে শ্বাসকষ্ট, কাশি, দম খাট খাট ভাব, বাশির মতো আওয়াজ। পরিপাকতন্ত্রে বমি বমি ভাব, পেটে ক্র্যাম্প বা ব্যথা, ডায়রিয়া দেখা যায়। জননতন্ত্রে স্ত্রী ও পুরুষ অঙ্গে চুলকাতে থাকে ও ইউটেরাসে ক্যাম্প বা ব্যথা শুরু হয়। কার্ডিওভাসকুলার সিস্টেম মাথা ব্যথা ও রক্তের চাপও কমে যেতে পারে। এলার্জি থেকে মুক্তির উপায়::: ১) ১ কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন। ২) শুকনো নিম পাতা পাটায় পিষে গুড়ো করুন এবং সেই গুড়ো ভালো একটি কৌটায় ভরে রাখুন। ৩) এবার ইসব গুলের ভুষি কিনুন। ১ চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুড়া ও এক চা চামচ ভুষি ১ গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। ৪) আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন। ৫) প্রতি দিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন। ২১ দিন একটানা খেতে হবে। ৬) কার্যকারীতা শুরু হতে ১ মাস লেগে যেতে পারে। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এবং এরপর থেকে এলার্জির জন্য যা যা খেতে পারতেন না যেমন- হাঁসের ডিম, বেগুন, গরু, চিংড়ি সহ অন্যান্য খাবার খেতে পারবেন।

3179 views Answered

কোন কোন খাদ্য থেকে এলার্জি হয়ে থাকে: গরুর দুধ, গরুর মাংস,ডিম, বাদাম, সয়াবিন, ইলিশ, চিংড়ি, পুটি, বোয়াল, শৈল, বেগুন, কুমড়া, কচু ইত্যাদি।

3179 views Answered

গরুর দুধ, গরুর মাংস,বাদাম, সয়াবিন, ইলিশ,বোয়াল, শৈল, বেগুন, কুমড়া, কচু শাক,পুই শাক,চাল কুমড়া,হাঁসের মাংস ও ডিম, চিংড়ি মাছ,পুঁটি মাছ তাই যেসব খাবার খেলে এলার্জি জনিত সমস্যা বেশি হয়।

3179 views Answered

Related Questions

Next steps