1 Answers
লেগ ব্রেক লেগ ব্রেক বা লেগ স্পিন ডেলিভারি হচ্ছে ক্রিকেট খেলায় একধরনের বল নিক্ষেপ। একজন ডানহাতি বোলার কর্তৃক ডানহাতি ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে ছোড়া বল যা সচরাচর লেগ সাইড থেকে অফ সাইডের দিকে যায় অর্থাৎ বলটি ব্যাটসম্যান থেকে দূরে নিক্ষেপ করা হয়। যিনি এ ধরনের বল নিক্ষেপ করে থাকেন, তিনি ডানহাতি লেগ স্পিন বোলার নামে পরিচিতি পান। লেগ ব্রেক বোলিং করার জন্য সংশ্লিষ্ট বোলার ক্রিকেট বলকে হাতের তালুতে সবগুলো আঙ্গুল দিয়ে জড়িয়ে রাখেন। বল নিক্ষেপণের সময় হাতের কব্জিকে বামদিকে ঘোরানো হয়। অনামিকার সাহায্যে বলকে ভর দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে স্পিন করানো হয়। এরফলে বলটি পিচে বাউন্স খেয়ে কাঙ্খিত লক্ষ্যে অগ্রসর হয়। বোলারের দৃষ্টিতে তা বামদিকে হলেও ব্যাটসম্যানের ক্ষেত্রে তা ডান দিক থেকে মোকাবেলা করার সুযোগ থাকে। লেগ সাইড থেকে স্পিন করায় এটি লেগ ব্রেক নামে অভিহিত। এর অর্থ হলো - পায়ের দিক থেকে এটি উইকেট ভাঙ্গতে সক্ষম। বল পিচে ফেললেই অধিকাংশ ক্ষেত্রে বাঁক নেয়। অধিকাংশ ক্ষেত্রেই একজন লেগ স্পিন বোলার সঠিক নিশানায় লেগ ব্রেক বল ছুঁড়ে থাকেন। এতে সাইড স্পিন ও টপ স্পিনের মিশেল থাকে। লেগ ব্রেককে অন্যতম কঠিন ধরনের স্পিন ডেলিভারি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যান জন্য এ ধরনের বল মোকাবেলা করা বেশ কষ্টসাধ্য। কারণ, বল ব্যাটসম্যানের শরীর থেকে বেশ দূরে থাকে। এর মানে হলো যে, হিসাব-নিকাশে কোন ভুল হলে বল ব্যাটের বহিরাংশ স্পর্শ করে উইকেট-কিপার কিংবা স্লিপ ফিল্ডারের হাতে ক্যাচে রূপান্তর ঘটবে। অফ ব্রেক অফ ব্রেক একজন ডানহাতি বোলার কর্তৃক ক্রিকেট খেলায় ব্যবহৃত এক ধরণের বল ছোড়া ও ক্রিকেটের পরিভাষা। অফ স্পিন বোলার আক্রমণাত্মক ভঙ্গীমায় ডানহাতি ব্যাটসম্যানের দিকে অফ সাইড থেকে লেগ সাইডের দিকে প্রেরণের জন্য পীচে বল ছোড়ে থাকেন। [১] যিনি অফ ব্রেক বোলিং করেন, তিনি অফ স্পিনার নামে পরিচিত। বোলারকে তার সবগুলো আঙ্গুলের সাহায্যে হাতের তালুতে ক্রিকেট বল রেখে অফ ব্রেক বোলিং করতে হয়। ডানহাতি বোলারের ক্ষেত্রে বল নিক্ষিপ্তের সময় আঙ্গুলগুলো এমনভাবে নড়াচড়া করেন যাতে বল ঘড়ির কাঁটার ন্যায় পীচে প্রদর্শিত হয়। কার্যকারিতা অফ স্পিন বোলার নিখুঁত নিশানা ও সঠিকভাবে বল নিক্ষেপণকালীন অধিকাংশ সময়ই অফ ব্রেক বোলিং করেন। ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে সবচেয়ে সহজ স্পিন বল হিসেবে অফ ব্রেক বোলিংকে চিহ্নিত করা হয়। কেননা, বল ব্যাটসম্যানের শরীরের দিকে অগ্রসর হয়। কোন কারণে বল মোকাবেলায় ব্যর্থ হলে তা পায়ে বাঁধাগ্রস্ত হয়। এরফলে বোলারের পক্ষে বোল্ড কিংবা কট-আউট করতে সক্ষমতা প্রদর্শনে ব্যর্থ হলেও লেগ বিফোর উইকেট প্রাপ্তির ব্যাপক সম্ভাবনা থাকে। তবে, বামহাতি ব্যাটসম্যানের দিক দিয়ে অফ ব্রেক বোলিং বেশ সমস্যা ডেকে আনে। কেননা বল ঘূর্ণনজনিত কারণে তার শরীর থেকে বেশ দূর দিয়ে যায়। এরফলে সঠিকভাবে বল মোকাবেলায় ব্যর্থ হলে ব্যাটের প্রান্ত স্পর্শের মাধ্যমে উইকেট-কিপার কিংবা স্লিপে দাঁড়ানো ফিল্ডারের কাছে ক্যাচে রূপান্তরের সমূহ সম্ভাবনার ক্ষেত্র সৃষ্টি করে। বামহাতি অর্থোডক্স স্পিন বোলার অফ ব্রেক বোলিং ভঙ্গীমায় বিপরীত দিক দিয়ে বলকে স্পিন করান। কিন্তু বামহাতি অর্থোডক্স স্পিনারের এ ধরণের বোলিং স্বীকৃত নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy