1 Answers
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপে চ্যাটিং এর পাশাপাশি দাবা খেলাও যাবে এখন থেকে। যে মানুষটির সঙ্গে ব্যবহারকারী চ্যাট করছিল, তার সঙ্গেই শুরু করতে দিতে পারবে খেলা। শুধুমাত্র মেসেঞ্জার থেকে দাবা খেলতে ব্যবহারকারীকে লিখতে হবে "@fbchess play"। দাবার চাল দেয়ার জন্য ব্যবহারকারীকে নির্দেশনা দিতে হবে। এক্ষেত্রে @fbchess লেখার পর স্পেস দিয়ে নির্দিষ্ট গুটির জন্য নির্দিষ্ট কী-ওয়ার্ড যেমন, রাজা বা কিং এর জন্য 'কে', সৈন্য বা পন-এর জন্য 'পি', ঘোড়া বা নাইট-এর জন্য 'এন' লিখে এর সঙ্গে কোন ঘরে গুটি চালতে চান, সেই ঘরের ঠিকানা দিতে হবে (যেমন, বি কলামের ৬ নাম্বার সারির জন্য বি৬ লিখলেই ওই ঘরের ঠিকানা দেওয়া হবে), তারপর এন্টার চাপলেই চাল দেওয়া হয়ে যাবে। খেলতে খেলতে কোথাও আটকে @fbchess help লিখে এন্টার দিলেই কমান্ড আর নির্দেশনাযুক্ত তালিকা চলে আসবে পর্দায়। সেঞ্জারে মিনি বাস্কেটবল গেমের সুবিধা যুক্ত করেছে ফেসবুক। মেসেঞ্জারের চ্যাটবক্সে বাস্কেটবলের ইমোজি দিলেই চলে আসবে এই গেম খেলার সুযোগ। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ। আর এই গেম খেলাটাও বেশ সহজ করা হয়েছে। মূলত তাক করে জালে বল জড়ানো। জালে ঠিকঠাক বল জড়ালেই যোগ হবে পয়েন্ট। তবে জিততে হলে পরপর ১০ বার জালে বল জড়াতে হবে। বাস্কেটে প্রতিটা শট নেওয়ার পরই নতুন বল দেওয়া হবে। প্রতিবার বল ফেলার পর গেমের লেভেল বাড়তে থাকবে অর্থাৎ গেমটি আরো কঠিন হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy