কেউ আমার ফেসবুক নাম্বার, পাসওয়ার্ড জানলে ও আমার ফেসবুকে ঢুকতে পারবেনা, এই সিস্টেমটা কিভাবে করব?
4258 views
1 Answers
এজন্য প্রথমে Settings & Privacy >> Security >> Login Approval >> Enable >> (ফোন নাম্বার ভেরিফাই করুন) >> এখন প্রতিবার লগইন করার সময় উক্ত নাম্বারে একটি এপ্রোভাল কোড আসবে, সেটি দিলেই আপনার একাউন্টে প্রবেশ করা যাবে। কেউ আপনার ফোন পাসওয়ার্ড জেনে গেলেও উক্ত কোড পাওয়ার উপায় না থাকায় সে একাউন্টে এক্সেস করতে পারবেনা। তবে ফোন হারিয়ে গেলে বা ভুলে বাড়িতে রেখে দূরে কোথাও গেলেও যাতে লগইন করতে পারেন সেজন্য Settings >> Security >> Login Approval Codes >> এখানকার ১০ টি কোড সংগ্রহে রাখুন। ফোন না থাকলে এই ১০ টির একটি দিয়েই লগইন করতে পারবেন। একটি কোড একবারই ব্যবহার করা যাবে। সবগুলো ব্যবহৃত হয়ে গেলে আবার একই উপায়ে Get new codes এ ক্লিক করে নতুন ১০ টি কোড নিয়ে নিতে পারবেন।
4258 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy