1 Answers
স্ক্রীন পরিষ্কারের সময় খুবি নরম কাপড় (যেমন পুরাতন টি শার্ট এর কাপড়) ব্যবহার করা উচিত। কখনই শক্ত কাপড় বা দাগ ফেলতে পারে এমন কিছু দিয়ে ল্যাপটপ এর স্ক্রীন পরিষ্কার করা উচিত হবে না, এতে করে আপনার ল্যাপটপটির স্ক্রীন এ দাগ পড়ে যেতে পারে। আবার ল্যাপটপের স্ক্রীন এ সরাসরি ক্লিনিং সলিউশন স্প্রে না করা যাবে না। নিয়ম হচ্ছে, ক্লিনিং সলিউশন টিকে প্রথমে নরম কাপড়ের উপরে স্প্রে করে, তা দিয়ে স্ক্রীন পরিষ্কার করা। স্ক্রীন পরিষ্কার করার সময় টিস্যু পেপার ব্যবহার করা উচিত নয়। অ্যামোনিয়া যুক্ত কোন ধরনের ক্লিনিং সলিউশন স্ক্রীন এ ব্যবহার করা ঠিক না। এতে করে স্ক্রীন এ দাগ থেকে যায়। খুব জোরে চাপ দিয়ে স্ক্রীন পরিষ্কার করা ঠিক নয়। স্ক্রীন এর কোনা থেকে নরম ব্রাশ দিয়ে সাবধানে ময়লা সরিয়ে ফেলতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy