1 Answers

আপনার লক্ষ্যকে স্বাগত জানাই। বিস্ময়ের 'অনুত্তোর' পেজে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। যারা প্রশ্নের উত্তর দেন তারা যে সবাই সবকিছু জানেন, তা নয়। তবে তারা যেটি জানেন তা হল, একটি প্রশ্নের সঠিক এবং সুন্দর উত্তর কিভাবে তৈরি করতে হয়। একটি প্রশ্নের সঠিক এবং সুন্দর উত্তর দেওয়ার আগে আপনাকে প্রশ্নটি ভাল করে পড়তে হবে। প্রশ্নকর্তা কি জানতে চেয়েছেন সেটি আপনাকে ভাল করে বুঝতে হবে। আপনি যদি উত্তরটি জানেন, তবে সুন্দর করে গুছিয়ে লিখে ফেলুন যেন যে কেউ পড়ে ব্যাপারটি পরিষ্কার বুঝতে পারে। আর কোন প্রশ্নের উত্তর জানা না থাকলে তার জন্য গুগল-এ সার্চ দিন। প্রশ্ন রিলেটেড কোন বিষয়বস্তু পেলে সেটি ভাল করে পড়ুন। তারপর প্রশ্নকর্তা যা জানতে চেয়েছেন সেটি মোতাবেক পরিমার্জন করুন করে উত্তর দিন। প্রথম দিকে আপনার সময় লাগবে। তবে বেশি বেশি উত্তর পড়ুন এবং লক্ষ্য করুন অন্যরা কিভাবে উত্তর দিচ্ছে। একটি 'সবোর্ত্তম উত্তর' হলে তার মধ্যে কি কি বৈশিষ্ঠ্য থাকছে। বিষয়বস্তু ভেদে কে কিভাবে উত্তর দিচ্ছে। এই সব বিষয় কিছু দিন লক্ষ্য করলেই আপনি ব্যাপারটি ধরতে পারবেন।

2686 views Answered

Related Questions

Next steps