4 Answers
যদি কোন ব্যক্তির তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি, কাশিতে রক্ত, তিন সপ্তাহের বেশি সময় ধরে বুকে ব্যথা এবং তিন সপ্তাহের বেশি দিন ধরে জ্বর, থাকলে প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষার সাথে রোগীর থুথু অবশ্যই পরীক্ষা করাতে হবে এবং এসব লক্ষ্মণ যক্ষ্মার পূর্বাভাস দেয়।
যক্ষ্মা কিঃ যক্ষ্মা একটি মারাত্মক সংক্রামক রোগ যা প্রাথমিকভাবে ফুসফুসকে আক্রান্ত করে। যক্ষ্মার লক্ষণ ও উপসর্গ সাধারণত লক্ষণঃ ¤ অস্বাভাবিকভাবে ওজন ¤ হ্রাস পাওয়া ¤ অবসাদ অনুভব করা ¤ জ্বর ¤ রাতে ঘাম হওয়া ¤ কাঁপুনী ¤ ক্ষুধা মন্দা অন্যান্য লক্ষণঃ ¤ তিন সপ্তাহ বা এর অধিক ¤ সময় ধরে কাশি ¤ কাশির সাথে রক্ত যাওয়া ¤ বুকে ব্যথা অথবা শ্বাস নেয়ার সময় ও কাশির সময় ব্যথা হওয়া।
যক্ষ্মা রোগের সাধারণ লক্ষ্মণ: চামড়া : চামড়ায় যক্ষ্মা হলে চামড়া ফুলে যায়, লাল হয়ে ওঠে, ঘা হয় এবং কালো কালো দাগ পড়তে পারে। ঘা এর মাঝখানটা নিচু থাকে। পূর্বেই বলা হয়েছে শরীরের আক্রান্ত স্থান ভেদে যক্ষ্মার স্থানীয় লক্ষণে তারতম্য থাকলেও সব যক্ষ্মার সাধারণ লক্ষণ একই। যেমন ওজন হ্রাস, ক্ষুধামন্দা, ঘুষঘুষে জ্বর বিশেষ করে সান্ধ্যকালীন সময়ে, শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরা, ক্লান্তি এবং ভাল না লাগা। বোধ করি এখানে যক্ষ্মার একেবারে প্রারম্ভিক লক্ষণ সম্পর্কে কিছু বলা দরকার। কোন সুস্থ লোকের শরীরে যক্ষ্মা জীবাণু প্রবেশ করার তিন থেকে আট সপ্তাহের মধ্যে তার শরীরে কিছু লক্ষণ দেখা দেয়। যেমন খুব অল্প অল্প জ্বর, কারণ ছাড়াই চোখ দুটো একটু লাল হওয়া এবং শরীরের চাপ কেন্দ্রে (প্রেসার পয়েন্ট) যেমন- কনুই, হাঁটু, কবজি ইত্যাদি স্থানে ব্যাথা যুক্ত লালচে দাগ ইত্যাদি। এসব লক্ষণ আপনা আপনি ভাল হয়ে যেতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy