2 Answers
উপকরণ : চালের গুঁড়ো ২ কাপ, গুড় সোয়া এক কাপ, দুধ ১ লিটার, লবণ স্বাদমতো। প্রণালি : দেড় কাপ পানিতে গুড় জ্বাল দিয়ে ছেঁকে রাখুন। দুধ জ্বাল দিয়ে সামান্য ঘন করুন। চালের গুঁড়োতে লবণ ও এক কাপ পানি দিয়ে মসৃণ করে মেশান। পাতলা হলে আরও গুঁড়ো মেশান। তবে পাতলা গোলার পিঠা বেশি নরম হয়। গোলা বেশি ঘন হলে পিঠা নরম হয় না। গোলা ভালো করে ফেটে নিন। চিতুই পিঠার খোলায় সামান্য তেল মাখান। খোলা খুব গরম করে দুই টেবিল চামচ গোলা দিয়ে ঢেকে দিন। ঢাকনার চারপাশে পানি ছিটিয়ে দিন। ৩-৪ মিনিট পর পিঠা তুলে গুড়ের সিরায় ভেজান (পিঠায় ফুটি ফুটি ছিদ্র হলে এবং পিঠার মাছখানে ফুললে সেই পিঠা দুধে ভিজে নরম হয়)। সব পিঠা ভিজানো হলে চুলায় দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন। ঠাণ্ডা হলে দুধ দিয়ে একরাত ভিজিয়ে রাখুন। দুধ চিতুই না করে চিতুই পিঠা ভাজার পর গরম গরম ভাজি, ভুনা, মাংস বা কলিজা কারি দিয়েও পরিবেশন করা যায়।
দুধচিতুই চালের গুঁড়ি ২কাপ গুড় ১১/৪ কাপ লবণ ১/২ চা চা দুধ, ঘন ২কাপ ১। দেড়কাপ পানিতে গুড় জ্বাল দিয়ে ছেঁকে রাখ। ২। চালের গুঁড়িতে লবণ ও এককাপ পানি দিয়ে মসৃণ করে মিশাও। পাতলা হলে আরও গুঁড়ি মিশাও। তবে পাতলা গোলার পিঠা ভিজে নরম হয়। গোলা বেশি ঘন হলে পিঠা নরম হয় না। ৩। চিতুই পিঠার খোলায় সামান্য তেল মাখাও। খোলা গরম করে দুটে. চামচ গেলা দিয়ে ঢেকে দাও। ঢাকনার চারপাশে পানি ছিটিয়ে দাও। ৩-৪ মিনিট পর পিঠা তুলে গুড়ের সিরায় ভিজাও (পিঠায় ফুটি ফুটি ছিদ্র হলে এবং পিঠার মাঝখানে ফুললে সে পিঠা দুধে ভিজে নরম হয়)। ৪। সব পিঠা ভিজান হলে চুলায় দিয়ে কিছুক্ষণ জ্বাল দাও। ঠান্ডা হলে দুধ দিয়ে একরাত ভিজিয়ে রাখ। চিতুই পিঠা দুধে না ভিজিয়ে ভাজি, ভুনা মাংস বা কলিজা কারি দিয়েও পরিবেশন করা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy