আইফোন ৫ এর icloud lock কিভাবে খুলবো?
আমার আইফোন টা লক হয়ে গেছে।আমি অ্যাপল আইডিটা জানি না।কিভাবে আবার মোবাইল টা ব্যাবহার করবো???
6115 views
3 Answers
যেহেতু আপনি অ্যাপল আইডিটা জানেধ না সেহেতু একটি পদ্ধতি আছে কিন্তু যদি আপনার আইফোনটি আইফোন কোম্পানী থেকে লক করে দেয় তবে এ মোবাইলটি আগের আইডি ছাড়া খুলতে পারবেন না তখন এটি পুরোই অকেজো হয়ে যাবে । তবে চেষ্টা করে দেখতে পারেন নিচ থেকে ভিডিওটি দেখে নিন আর সে ভাবে কাজ করে দেখতে পারেন । https://m.youtube.com/watch?v=dfBpTLSdN2w&itct=CDMQpDAYBCITCOWX1tjEssgCFa4vfgodaxYA8FIfaWNsb3VsIGJ5cGFzcyB1bmxvY2sgb24gaXBob24gNQ%3D%3D&client=mv-google&hl=en-GB&gl=US
6115 views
Answered
icloud id এবং পাসওয়ার্ড ছাড়া খোলা যাবে না.... যদি আপনার কাছে সেট এর imei matching box এবং sell receid থাকে তাহলে খুলতে পারবেন।
6115 views
Answered
|| কিভাবে iPhone এর iCloud লক খোলা যায় বা আনলক করা যায় ||
Apple ID বা iCloud লক যাকে অন্য নামে Hello Screen লকও বলে। যারা আইফোন ব্যবহার করেন তারা জীবনে একবার হলেও এই সমস্যায় ভুগেছেন, এটি খুবই বিড়ম্বনাকর এবং জটিল একটা সমস্যা। আপনি যদি আপনার আইফোনে থাকা iCloud এর Apple ID এবং Password কয়েকবার ভুল দেন, তখন আপনার ফোনটি iCloud লক হয়ে যাবে, তখন আপনার আইফোনের iCloud আনলক করতে হবে। যদি আপনার Apple ID এর Password মনে থাকে, তাহলে আপনি খুব সহজেই Password রিসেট করে আনলক করতে পারবেন। কিন্তু যদি পাসওয়ার্ড মনে না থাকে তখনই পড়বেন মারাত্মক বিড়ম্বনায়।
এই iCloud লক খোলা বা আনলক করার জন্য আপনার হাতে মাত্র দুইটি ওয়ে আছে।
১) Permanent Unlock
2) iCloud Bypass
১) Permanent Unlock হলো iCloud আনলক করার অফিসিয়াল পদ্ধতি। অর্থাৎ Apple অথোরিটি বা Apple সার্ভিস সেন্টারের সাহায্য নিয়ে আপনাকে Permannent Unlock করতে হবে। এক্ষেত্রে আপনার আইফোনের মডেলভেদে ৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।
২) iCloud Bypass হলো iCloud আনলক করার আনঅফিশিয়াল পদ্ধতি। এটি করার জন্য Apple অথোরিটির সহায়তা নিতে হয় না। এটি যেকেউ করতে পারবেন। এই iCloud বাইপাস করার সময় মূলত দুইটি কাজ করা হয়।
১) আইফোনে Checkra1n Jailbreak ইনস্টল করা
২) আনলকার টুল বা সফটওয়ার দিয়ে iCloud বাইপাস করা
১) এই কাজটি করার জন্য কম্পিউটার থাকা আবশ্যক। আপনার আইফোনটি কম্পিউটারের সাথে কানেক্ট করে প্রথমে Checkra1n Jailbreak ইনস্টল করতে হবে। কিভাবে Jailbreak ইনস্টল করতে হবে তার জন্য এই ইউটিউব ভিডিওটি দেখুন, https://youtu.be/G9p69fZU5Io।
খুব সতর্কতার সাথে ভিডিও’র প্রতিটা সেকেন্ড লক্ষ্য রেখে এই কাজটি করতে হবে, আপনি নিজেও চাইলে করতে পারবেন। Jailbreak করার প্রয়োজনীয় সকল ফাইল ইউটিউব ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনার আইফোনে Jailbreak ইনস্টল হয়ে গেলে, এরপর আপনি 3UTools এর মাধ্যমে চ্যাক করে নিবেন আপনার আইফোনে Jailbreak ইনস্টল হয়েছে কিনা। এর জন্য 3Utools এ প্রবেশ করে ফোন কানেক্ট করে ফোনের বিস্তারিত ইনফরমেশন এই 3UTools শো করাবে। Jailbreak যদি সঠিকভাবে ইনস্টল হয়ে থাকে তাহলে 3UTools এ Jailbreak Yes দেখাবে, এটি চ্যাক করে নিবেন। 3Utools সফটওয়ারটি ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করুন, http://www.3u.com/
২) এরপর আপনার আসল কাজটি শুরু, অর্থাৎ আনলকার টুল দিয়ে iCloud বাইপাস করা। এর জন্য আপনাকে আপনার পিসিতে একটি আনলকার সফটওয়্যার বা টুল ইনস্টল করতে হবে। টুলটির নাম হলো FrpFlie Aio v.2.8.6। এটি সম্পূর্ণ ফ্রি টুল। iCloud আনলক করার ৯৯% ই পেইড টুল হয়ে থাকে। একমাত্র এই টুলটি এখনও পর্যন্ত ফ্রিতে ব্যবহার করা যায়। FrpFile Aio দিয়ে কিভাবে iCloud বাইপাস করবেন তার জন্য এই ভিডিওটি দেখুন, https://youtu.be/gd8riSJSSJA। টুলটির ডাউনলোড লিংক ভিডিও এর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি আপনি এই দু’টো ইউটিউব ভিডিও যথাযথভাবে ফলো করে কাজটি করেন তাহলে আপনার আইফোনটি অবশ্যই আনলক হয়ে যাবে।
Note: এই আনলকার টুলটি iPhone 5S থেকে iPhone X পর্যন্ত মডেলগুলোর iCloud বাইপাস করতে পারবে, তবে iOS ভার্সন হতে হবে 12.0 থেকে 14.8। এই বাইপাস করার পর আপনি আপনার আইফোনে কোনো ধরণের Sim বা Cellular Data ইউজ করতে পারবেন না, তবে WiFi ইউজ করতে পারবেন। কোনো ধরণের আপডেট বা ফার্মওয়্যার আপডেট দিতে পারবেন না, ফোন আপডেট দিলেই আবার আগের মতো iCloud লক হয়ে যাবে। কোনো ধরণের Reset বা Factory Reset দিতে পারবেন না।
এসব শর্ত শুধুমাত্র এই ফ্রি মেথডে iCloud আনলক করছেন বলে হচ্ছে না, বরং আপনি যদি পেইড সফটওয়্যার ব্যবহার করেও বাইপাস করেন তারপরও আপনি সিম, আপডেট, ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন না। তবে এগুলো ছাড়া আপনি বাকি সব কাজ আপনার ফোনে করতে পারবেন, এমনকি ফোন বন্ধ, চালু, রিস্টার্টও করতে পারবেন।
আপনি যদি এই iCloud বাইপাসটি কোনো মোবাইল সার্ভিসিং সেন্টারে গিয়ে করেন তাহলে আপনার ৭০০ টাকা থেকে ২ হাজার টাকা খরচ হতো। এখন আমার এই পোস্টটি ফলো করলে ইনশাআল্লাহ সম্পূর্ণ ফ্রিতে আপনার ঘরে থাকা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে iCloud বাইপাস করতে পারবেন।
সবার জন্য শুভকামনা।
6115 views
Answered