আমি জিমেইল অ্যাড্রেস দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে করবো?
3138 views

2 Answers

আপনি যদি আপনার কোন ভিডিও ইউটিউব এ আপলোড করতে চান তবে অবশ্যই আপনার ইউটিউব এ এ্যাকাউন্ট থাকা লাগবে। বাকি রইল আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন? ১. যদি আপনার এ্যাকাউন্ট না থাকে আপনি সরাসরি ইউটিউব এ গিয়ে সাইন আপ অপশন খুজে বের করুন, এটি সাধারনত পেজের উপরের দিকে থাকে। এরপর ধারাবাহিক ভাবে নাম, পাসওয়ার্ড সহ বাকি ইনফরমেশনগুলো পুরন করে সাইনআপ এর কাজ শেষ করুন। ২. আপনার যদি জিমেইল এ এ্যাকাউন্ট থাকে তবে আপনি নতুন করে সাইন আপ করার প্রয়োজন নেই। আপনি আপনার জিমেইল দিয়েও ইউটিউবে লগইন করতে পারবেন। এক্ষেত্রে ইউটিউবে গিয়ে সাইন ইন/লগ ইন এ ক্লিক করলে বাকি কাজ অনায়াসে বুঝতে পারবেন। ৩. ভিডিও আপলোড করতে আপনি লগইন করার পর আপলোড ভিডিও নামের একটি বাটন দেখবেন, যাতে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটার থেকে ফাইলটি দেখিয়ে দিতে পারবেন এবং বিভিন্ন ইনফরমেশন যোগ করতে পারবেন। অতপর এটি সেইভ করুন। আপনার ভিডিওটি আপলোড হয়ে গেলে আপনি নতুন একটি লিংক দেখতে পারবেন যেটি আপনার ভিডিওর পাশে লেখা থাকে যেমন- http:// www.youtube.com/ Yp5VyFrTUho এরপর আপনি ইচ্ছে করলে এই ভিডিও লিংকটি কপি করে যেকোন ওয়েব সাইটি অথবা ব্লগে অথবা ফেইসবুকে পেষ্ট করতে পারবেন। আপনার কাজ ওইটুকুই। বাকিটা যারা ভিডিওটি দেখবেন তাদের।

3138 views

আপনাকে প্রথমে একটি gmail account খলতে হবে,তারপর youtube a গিয়ে সাইনইন করলেই উপরে ডান দিকে ভিডিও অাপলোড অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপলোড করতে পারবেন।

3138 views

Related Questions