1 Answers

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য সিকিউরিটি হিসেবে পূর্বে সংখ্যা পাসওয়ার্ড ব্যবহার করা হতো। কিন্তু মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন উইন্ডোজ ৮ এ পাসওয়ার্ড হিসেবে আপনার পছন্দের ছবিটিকে দেয়ার ব্যবস্থা করেছে। ফলে এখন আপনার পিসি হ্যাকিং এর সম্ভাবনা অনেকটাই কমে গেছে। এখন কথা হল কিভাবে আমি আমার ছবিকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব বা পাসওয়ার্ড দিলেও কিভাবে তা আবার বাদ দিবো? হ্যাঁ. আজ এটাই আলোচ্য বিষয় আমার। :D কিভাবে ছবিকে পাসওয়ার্ড হিসেবে দিবেন প্রথমে Control Panel এ যান। (কন্ট্রোল প্যানেল খুঁজে না পেলে ডেস্কটপের একদম উপরের ডান কোণে মাউস নিন, তাহলে একটা সাইড বার আসবে, এখানের Settings এ ক্লিক করুন।) এবার Users >Ξ > Create a Picture Password অপশানে ক্লিক করুন। (Control Panel\All Control Panel Items\User Accounts) নতুন একটি উইন্ডো আসবে। এবার এখানে আপনার পছন্দ মতো পিকচার পাসওয়ার্ড দিন। এবার Browse বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করুন ও OK করুন। এখন থেকে আপনার পিসি চালু করার সময় ছবি পাসওয়ার্ড চাইবে :) কীভাবে ডিএক্টিভ করবেন পদ্ধতি ১ কী-বোর্ড থেকে Windows Key + R কী-দ্বয় চাপুন, তাহলে Run আসবে। এখানে regedit লিখে এন্টার করুন। এবার এখানে যান। HKEY_LOCAL_MACHINE \SOFTWARE\Policies \Microsoft\Windows \System এবার একটি DWORD ভ্যালু তৈরি করুন, নাম দিন BlockDomainPicturePassword . এজন্য ডানপাশের খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে New থেকে তৈরি করুন। এবার DWORD টির উপর রাইট বাটন ক্লিক করে Modify তে ক্লিক করুন। এবার এই ভ্যালুটি দিন Enable Picture Password Sign-In = ’0′ (Default Setting) Disable Picture Password Sign-n = ’1′ এবার পিসি রিবুট করে দেখুন। পদ্ধতি ২ কী-বোর্ড থেকে Windows Key + R কী-দ্বয় চাপুন, তাহলে Run আসবে। এখানে gpedit.msc লিখে এন্টার করুন। এবার এখানে যান। Computer Configuration -> Administrative Templates -> System -> Logon . এবার উপরের Turn off picture password sign-in এর উপর ডাউনল ক্লিক করুন। তাহলে নিচের মতো আসবে… এবার এই সেটিংসটি ব্যবহার করতে পারবেন। Enable Picture Password Sign-In = Enabled/ Not configured (Default Setting) Disable Picture Password Sign-In = Disable এবার Apply ও OK. করে পিসি রিবুট করুন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন ধন্যবাদ

3040 views

Related Questions