1 Answers

টুইটারে একটি একাউন্ট তৈরির জন্য: ১. http://twitter.com এ যান এবং sign up বক্স খুঁজুন, অথবা সরাসরি https://twitter.com/signup এ যান । ২. আপনার full name, email address এবং password দিন । ৩. এবার Sign up for Twitter এ ক্লিক করুন । ৪. পরবর্তী পেইজে, আপনি একটি username নির্বাচন করতে পারবেন (username হল মৌলিক, যা পূর্বে কখনো ব্যবহৃত হয় নি) — আপনার পছন্দমতো username টাইপ করুন অথবা সাজেস্টকৃত username-গুলোর মধ্য থেকে যে কোনো একটি সিলেক্ট করুন । আপনি যে username-টি চান সেটি availabe হলে আপনি সেটি পেয়ে যাবেন । আপনার username যখন খুশি তখন পরিবর্তন করতে পারবেন । ৫. আপনার name, email address, password, এবং username আরেকবার চেক করে দেখুন ঠিক আছে কি না । ৬. এখন Create my account এ ক্লিক করুন । আপনাকে একটি Captcha পূরণ করতে বলা হতে পারে আপনি মানুষ কি না তা যাচাই করার জন্য । ৭. টুইটার একটি কনফার্মেশন ইমেইল পাঠাবে, ইমেইল address এর লিংকে ক্লিক করে কনফার্ম করুন । ব্যাস!

2790 views Answered

Related Questions

Next steps