চুল পড়া রোধ করব কিভাবে?

কি ব্যাবহার করলে চুল পড়া বন্ধ হবে
#স্বাস্থ্য ও চিকিৎসা
4031 views

4 Answers

প্রাকৃতিক উপায়ে চুল পড়া রোধ করতে নিম্নোক্ত উপায় গুলো অবলম্বন করুনঃ পেঁয়াজ ও রসুনঃ সালফার (sulphur) এমন একটি উপাদান যা নতুন চুল গজাতে সাহায্য করে। রসুন ও পেঁয়াজের মধ্যে প্রচুড় পরিমাণে সালফার থাকে যা চুলের জন্য খুবই উপকারী। তাই যেভাবে আপনি রসুন ও পেঁয়াজ ব্যবহার করে চুল পড়া রোধ করতে পারেন তা হলঃ সমপরিমাণ পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন ১ ঘন্টা। এরপর শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে ২ বার করে নিয়মিত ব্যবহার করুন। রঁসুনের ৫/৬ টি কোয়া নিয়ে বেঁটে নিন। এবার এই বাঁটা অংশটি নারিকেল তেলে কিছুক্ষন চুলায় ফুটিয়ে নিন। মিশ্রনটি ঠান্ডা হলে মাথার ত্বকে লাগান। সপ্তাহে ২/৩ বার করে নিয়মিত ব্যবহার করার চেষ্টা করুন। আলুঃ আলু চুলের যত্নেও ব্যবহার করা যায়। যেভাবে আলু ব্যবহার করবেনঃ একটি জ্যুসার বা ব্লেন্ডারে ৩ টি আলু নিয়ে এর রস সংগ্রহ করুন। এবার আলুর রসে একটি ডিমের কুসুম, কিছু পরিমাণ পানি ও এক চা চামচ মধু মিশিয়ে নিন ভালো করে। ভেজা চুলে এই মিশ্রণটি লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর হাল্কা কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্রক্রিয়াটি সপ্তাহে একবার করে কয়েক মাসের জন্য টানা ব্যবহার করে দেখুন। দেখবেন চুল পড়া কমে গেছে। বিস্তারিতঃ http://www.urboshi.com/167/চুল-পড়া-রোধে-দুনিয়ায়-প্রমানিত-৫-টি-সহজ-উপায়

4031 views Answered

চুল পড়ার সমস্যা অনেকেরি বিভিন্ন কারণে হতে পারে।প্রাকৃতিকভাবেও পারবেন চুল পড়া বন্ধ করতে।জেনে নিন চুল পড়া বন্ধ করার ৫টি প্রাকৃতিক উপায়- মাথা মালিশ:প্রতিদিন কিছুক্ষণ মাথা মালিশ করুন।এতে রক্তচলাচল বাড়বে।ফলে চুলের গ্রন্থি আরো কার্যকর হবে।বাদাম বা তিল সমৃদ্ধ কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল দিয়ে মালিশ করলে রক্তচলাচল আরো উন্নত হওয়ার সম্ভানা থাকে। গরম তেল:যে কোনো প্রাকৃতিক তেল,যেমন: নারকেল তেল বা,অলিভ অয়েল হালকা গরম করুন।কুসুম গরম যাকে বলে।এবার হালকা করে এই তেল মাথায় মালিশ করুন। ‘শাওয়ার ক্যাপ’ দিয়ে ঢেকে রেখে ঘন্টাখানেক পর শ্যাম্পু করুন। প্রাকৃতিক রস:আদা,পেঁয়াজ বা রসুনের রস দিয়ে মাথার চামড়া মালিশ করুন।সারারাত এভাবেই রেখে সকালে ধুয়ে ফেলুন। অ্যান্টিঅক্সিডেন্টস:এককাপ গরম পানিতে দুটি গ্রিন টি ব্যাগ চুবিয়ে,সেই পানি মাথার ত্বকে দিন।ঘন্টাখানেক রেখে মুছে ফেলুন।গ্রিন টি বা সবুজ চায়ে আছে অ্যান্টিঅক্সিডেন্ট,যা চুলপড়া কমানোর পাশাপাশি গজাতেও সাহায্য করে। মেডিটেশন:সত্যি বলতে টেনশন আর মানসিক চাপের কারণে চুল বেশি পড়ে।শহুরে জীবনে মানসিক পীড়ন যেন নিত্যসঙ্গী।তাই মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।এতে চুলপড়াও কমে আসবে। (সাজঘর)

4031 views Answered

চুল নিয়মিত পরিষ্কার করবেন, ২,থেকে ৩ দিন পর শাম্পু করবেন সব সময়ে করলে চুলের গোড়া নরম হয়ে যায় এ্যালোভেরার রস দিতে পারেন, ডিম দিয়েও চুলের কিছুটা পুষ্টির চাহিদা মিটে। ভিটামিন E-cafe ৫০০mg দিনে একবার করে খেতে পারেন।

4031 views Answered

দৈনিক 20/25 টি চুল পরে যাওয়া স্বাভাবিক, তবে বেশি পরলে নানা সমস্যা দেখা দেয়, চুল পরা রোধে বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতি গ্রহণ করে যেতে পারে, তার মাঝে কিছু নিচের লিংকে জানতে পারবেন, m.www.bissoy.com/qa/210015/?show=210015#q210015

4031 views Answered

Related Questions

Next steps