1 Answers
যেকোনো বয়সে একা থাকাটা ভীষণ বেদনাদায়ক একটি ব্যাপার হিসেবেই প্রতীয়মান হয়। কিন্তু এমন অনেকেই আছেন যারা তাদের জীবনের বেশিভাগ সময়টাই একাকীত্বতে কাটিয়ে দিচ্ছেন বা একা একা থাকতে স্বস্তিবোধ করছেন। আবার এমনটিও হতে পারে জীবনে কাউকে আপন করে নেওয়ার অভাবে একা একাই জীবন অতিবাহিত করছেন।
এখন কথা হচ্ছে আপনি সিঙ্গেল বা একা বলে আপনার জীবনে কোন আনন্দ থাকবেনা? অবশ্যই থাকবে আর এর জন্য আপনাকে যা যা করতে হবে
যা করবেন
- আপনার একাকীত্ব দূর করতে ও আনন্দময় থাকতে নিজের কাজকে উপভোগ করতে শিখুন। আপনি যেকোন ধরণের কাজই করুন না কেন সেটিকে মন থেকে করতে চেষ্টা করুন। কাজের ক্ষেত্রে সৎ হতে শিখুন। যখনই আপনি কাজের ক্ষেত্রে নিজেকে শতভাগ নিবেদিত করবেন আপনার মানসিক প্রশান্তি বেড়ে যাবে।
- নিজের একাকীত্ব দূর করার সব রকম পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আপনার ছুটির দিনগুলো কেমন কাটাবেন, রাতের বেলাটা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কি করবেন, সকালের সময়টা কিভাবে পার করবেন এসব কিছু আগেভাগে পরিকল্পনা করে রাখুন। আপনার পরিকল্পনা মাফিক জীবন যাপন আপনাকে কোনভাবেই একাকীত্বের খারাপ দিকগুলোর সাথে পরিচিত হতে দেবেনা।
- আপনার একাকি জীবনের আনন্দ বজায় রাখতে বন্ধুদের আমন্ত্রণ রক্ষা করুন। কেউ কোন অনুষ্ঠানে যোগদানের আহ্বান জানালে তাতে সাড়া দিন। আপনার বন্ধু মহলে এমন একা জীবন যাপন করা আরও অনেকের সাথে পরিচয়ের সুযোগ সৃষ্টি হবে যা আপনাকে আপনার একাকীত্ব জীবন আনন্দময় করতে তুলতে অনুপ্রেরনা যোগাবে।
- আপনার সিঙ্গেল লাইফ আনন্দময় করতে আপনি যা যা করতে ভালোবাসেন তার সবটা করুন। কেননা একাকি থাকার সবচেয়ে বড় সুবিধা হল নিজেকে খুশী করতে আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন, কেউ আপনাকে বাঁধা দেবে না বা আপনার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতেও বলবে না। তাই এই সুযোগের সম্পূর্ণ ব্যবহার করুন।
- নিজের আত্মচেতনাবোধ জাগিয়ে তুলুন। জীবন আনন্দময় করতে অন্যের সমালোচনা বা আলোচনা কোনটাই কান না দিয়ে নিজের মনের কথা শুনুন। নিজের সব জড়তা সংকোচ ঝেড়ে ফেলে সামনে আগে বাড়ুন। দেখবেন আনন্দের কোন কমতি হচ্ছে না।
- যতোটা পারুন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে চেষ্টা করুন। মানুষের জীবনধারা পর্যবেক্ষণ করুন। বেশী চিন্তা ভাবনা বাদ দিয়ে জীবনের আনন্দ খুঁজে নিতে শিখুন।
- একা একা ঘুরতে বের হন। প্রতিদিন কারও সাহায্য ছাড়া নতুন নতুন জায়গা ভ্রমণ করুন। এই একা বেড়ানোর মধ্যে যে আনন্দ আছে উত্তেজনা আছে তার তুলনা আর কিছুতেই দেওয়া সম্ভব নয়। তাই যতদিন সময় পান নিজের মতো করে জীবনটা উপভোগ করুন।
নিজের নিঃসংগ জীবন আনন্দময় করে তুলতে প্রতিনিয়ত ভুল করুন আর সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। অন্য কেউ আপনাকে কিছু শেখানোর পরিবর্তে নিজে নিজে শেখার চেষ্টা করুন আর এইসব করতে করতে দেখবেন আপনার একাকীত্ব কখন আনন্দে রূপান্তরিত হয়েছে।
2765 views
Answered