1 Answers
আপনি কি মনে করেন রাতে ঠিক মতো ঘুম না হওয়া আপনার সারাদিনের ক্লান্তির অন্যতম কারণ? যদি এমনটি ভেবে থাকেন তাহলে আপনার ভুল ভাঙ্গাতে বলতে হয় ক্লান্তি একক কোন কারণে হয় না। আমাদের প্রতিদিনের কিছু ভুলভাল কাজ ও অলসতা ক্লান্তির জন্য প্রধাণত দায়ী ।
ক্লান্তি যেকোন সফলতা ও অর্জনের পথের সবচেয়ে বড় প্রতিবন্ধক। আর সেকারণেই আমাদের ক্লান্তি অনুভব করার কারণগুলো সম্পর্কে জেনে রাখা ভালো। যাতে করে সহজেই সেইসব কাজ থেকে আমরা বিরত থাকতে পারি।
ব্যায়াম বাদ দেওয়া (skiping exercise)
আমরা আমাদের দিনের শুরুটা যদি হালকা পাতলা কোন ব্যায়াম দিয়ে শুরু করি তাহলে আমাদের দিনটা নিশ্চিন্তে কর্মমুখর ও প্রাণবন্ত হতে বাধ্য। কিন্তু আমরা ব্যায়ামটা খুব সুকৌশলে এড়িয়ে চলি। যার ফলাফল ক্লান্তি ও কর্ম বিমুখতা।
পর্যাপ্ত পানি পান না করা (not drinking enough water)
ক্লান্তির জন্য দায়ী অন্যতম প্রধান কারণ হল প্রয়োজন অনুযায়ী পানি পান না করা। পানি আমাদের দেহের জন্য সব থেকে দরকারি উপাদান। আর এটির অভাব আমাদের দুর্বল ও ক্লান্ত করে তোলে। কিন্তু সত্যি কথা এটাই যে আমরা প্রায়ই প্রয়োজন থেকে কম পানি পান করি আর যার কারণে ক্লান্তি বৃদ্ধি পায়।
প্রয়োজন অনুযায়ী আয়রণ গ্রহণ না করা (lack of iron)
শরীরে আইরনের সল্পতা আমাদের অসুস্থ ও দুর্বল করে তোলে। ক্লান্তির পেছনের আরেকটি বড় কারণ হল আইরনের অভাব। আমরা খাবার খেতে গেলে সবুজ শাক সবজি গুলো বাদ দিয়ে খায় আবার মাংস খেতে গেলে বেছে বেছে চর্বি যুক্ত মাংস গুলো বেশী খা। যা শরীরে আইরনের অভাব বৃদ্ধি করে এবং আমরা ক্লান্তি অনুভব করি।
আপনার খুঁতখুঁতে স্বভাব (being perfectionist)
ক্লান্তির জন্য দায়ী কারণ হল আপনার খুব বেশি গোছালো স্বভাব বা খুঁতখুঁতে স্বভাব। কোন জিনিস যখনই আপনি প্রয়োজনীয় তুলনায় অনেক বেশি গোছাতে চাইবেন বা গোছানোর চেষ্টা করবেন তখন আপনার ক্লান্ত হওয়া কেউ আটকাতে পারবে না।
সকালের খাবার না খাওয়া (skip breakfast)
আমরা সকালেই তাড়াহুড়োই খাওয়াটা ঠিকঠাক খেতেই পারিনা। যার ফলে সারাদিন আমাদের আলসেমি আর ক্লান্তিতে অতিবাহিত হয়। কিন্তু সকালের খাওয়া আমাদের স্বাস্থ্য ও সুন্দর দিনের জন্য খুব জরুরী।
আপনার অগোছালো বা নোংরা কর্মস্থল (a messy office)
আপনার কাজের জায়গাটি যদি হয় এলোমেলো অগোছালো তাহলে ক্লান্তি হবে আপনার নিত্য সহচর। আপনার কাজের ডেস্কটি যদি একগাদা জিনিসপত্র দিয়ে ভোরে এলোমেলো করে রাখেন তাহলে সেখানে ঢুকেই প্রথমে ক্লান্তি বোধ করবেন।
ক্লান্তির জন্য দায়ী আরও কিছু কারণের মধ্যে অন্যতম হলো আপনার ছুটির সময়গুলোতেও কাজের মধ্যে ডুবে থাকা, ঘুমানোর জন্য শুয়েও আপনার ফোনটি নিয়ে নাড়াচাড়া করা, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করা ও রুটিন না মেনে দিন অতিবাহিত করা। নিজেকে আরও একটি অ্যাক্টিভ ও ফুরফুরে রাখতে এইসব অভ্যাস ত্যাগ করুন। দেখবেন ক্লান্তি আপনার কাছে হার মানছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy