1 Answers
গুগলে কর্মরত প্রথম বাংলাদেশি শিশির খান বলেন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখেই নিজেকে প্রতিভাবান ভাবতে শুরু করি। কিন্তু এটা কোনো কাজের ভাবনা নয়। তারাই নজরে আসে যারা গ্রামার নিয়ে খেলতে পারে। তবে গুগলের নিয়োগ বিজ্ঞপ্তি এলে এখন থেকে তা বেসিসের মাধ্যমে সবাইকে জানাবেন বলেও আশ্বাস দেন তিনি। গুগলে ইন্টার্র্নি করতে হলে কি করতে হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রথমত ছাত্র হওয়া লাগবে। কোডিং ও ইঞ্জিনিয়ারিং উদ্ভাবনে অভিজ্ঞতা থাকলেও ইন্টার্র্নি করার সুযোগ থাকে। ইন্টার্র্নি নেয়া হবে কিনা তা জানতে গুগলের জব ওয়েবসাইটে খোঁজ রাখতে হবে বলেও জানান তিনি।
2821 views
Answered