1 Answers

শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। শিশু জন্মের ২ বছরের মধ্যে জন্ম নিবন্ধন না করালে বাবা-মায়ের জন্য জরিমানা আছে। ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে কোনরকম ফি ছাড়া জন্ম নিবন্ধন করার সুযোগ দেয়া হয়। এ সময় বাড়ানো হয়েছিল ২০১০ সালের জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে দেশের অধিকাংশ শিশু জন্ম নিবন্ধনের আওতায় এসেছে। জুনের পর জন্মনিবন্ধনের জন্য সরকার একটি ফি ধার্য করেছে। তবে ২ বছর পর্যন্ত শিশুদের জন্মনিবন্ধন যেকোন সময় বিনা ফিতে করানো যাবে। শুধু ২ বছরের বেশি সময় পার হলে এই ধার্যকৃত ফি দিতে হবে।
বয়স
নির্ধারিত ফি
জন্ম তারিখ হতে ২ বছর এর কম
ফ্রি
১৮ বছরের উপরে যাদের বয়স
৫০ টাকা
জন্ম তারিখ হতে ২ বছর পর
পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ৫ টাকা এবং সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার ক্ষেত্রে প্রতি বছরের জন্য ১০ টাকা
জন্ম সনদের ইংরেজী কপি সংগ্রহ
ইউনিয়ন পরিষদ ও পৌরসভা এলাকায় ৫০ টাকা এবং সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০০ টাকা
জন্ম সনদের বাংলা কপি সংগ্রহ
ইউনিয়ন পরিষদ ও পৌরসভা এলাকায় ২০ টাকা এবং সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ৪০ টাকা
জন্ম সনদের তথ্য সংশোধন
ইউনিয়ন পরিষদ ও পৌরসভা এলাকায় ১০ টাকা এবং সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ২০ টাকা
দূতাবাস সমূহে জন্ম নিবন্ধন সনদের ক্ষেত্রে ৫ মার্কিন ডলার, তথ্য সংশোধনের জন্য ২০ মার্কিন ডলার, দ্বিনকল কপির জন্য ১০ মার্কিন ডলার ফি প্রদান করতে হয়।
ফি প্রদানের পর রসিদ প্রদান করা হয়।
জন্ম নিবন্ধনের জন্য কোথায় আবেদন করবেন? (Where to Apply for Birth Registration?)
ইউনিয়ন পরিষদ কার্যালয়
পৌরসভা
সিটি কর্পোরেশন অফিস
সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়ার্ড কমিশনারের অফিস
জন্ম নিবন্ধন সনদ এর জন্য যে সকল কাগজপত্র প্রদান করতে হয় (Necessary Papers for Birth Registration Certificate):
যদি কোন হাসপাতাল বা ক্লিনিকে জন্মগ্রহণ করে থাকে তবে সেখানকার সার্টিফিকেট/ছাড়পত্র।
এস.এস.সি সনদ এর ফটোকপি/ পাসপোর্টের ফটোকপি/আইডি কার্ডের ফটোকপি এবং এলাকার জনপ্রতিনিধী যেমন-ওয়ার্ড কমিশনার/ ইউনিয়ন পরিষদ/ পৌরসভার চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ এর ফটোকপি।
অনলাইনে আবেদন করুন -ক্লিক করুন (http://bris.lgd.gov.bd/pub/?pg=application_form)। বিভিন্ন ধাপে এই নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। প্রথমে নিবন্ধনকারীর জন্ম স্থান বা স্থায়ী ঠিকানার

2862 views

Related Questions