1 Answers
সাংসারিক জীবনে পরস্পরকে ছাড় দেওয়া এ বিষয়টিকে ‘ছাড় দেওয়া’ না বলে ‘মানিয়ে নেওয়া’ বলাটাই ভালো। এটা নিছক শাব্দিক অর্থগত কোনো বিষয় নয়; বরং এটা সম্পূর্ণ দৃষ্টিভঙ্গির ব্যাপার যে, আপনি কোন শব্দ দিয়ে কী বোঝাতে চাচ্ছেন। ছাড় দেওয়ার বিষয়টা অনেকটা বাধ্য হওয়ার সাথে সংশ্লিষ্ট; আমরা বাধ্য হলে তবেই ছাড় দিই। পক্ষান্তরে, আমরা কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা তখনই করি, যখন কাজটিকে আরও উপভোগ করতে চাই। কিছু বিষয় রয়েছে, যেগুলো নবদম্পতিরা ভাগাভাগি করে নিতে আপত্তি করে না। যেমন: কিছু জিনিসের মালিকানা, ব্যক্তিগত সময় এবং নিজের একান্ত গোপনীয়তা ইত্যাদি। হয়তো এটা করতে কারও কোনো উপদেশও তাদেরকে দিতে হয়নি; অথবা হতে পারে বিবাহিত জীবনের প্রথম দিনগুলোতে মোহমুগ্ধ থাকার কারণে এগুলো নিয়ে হয়তো তখন তারা চিন্তাও করে দেখেনি। কিছু জিনিস আছে যেগুলো ভাগাভাগি করে নেওয়াটা তেমন কোনো কঠিন বিষয় নয়; কিন্তু তা যখন ব্যক্তিগত আরাম-আয়েশ, আচার-ব্যবহার ও দীর্ঘদিনের অভ্যাস-অভ্যস্ততার উপর আঘাত হানে, তখনই বোঝা যায় আসলে কে কতটা সহনশীল। ‘আমি’ থেকে ‘আমরা’ হওয়ার পরিবর্তনটা একটি কঠিন ব্যাপার। ছোট ছোট বিষয় অনেক সময় এমন বিরোধ তৈরি করে, যা অনেক সময় বড়ো ধরনের বিবাদের জন্ম দিতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy