1 Answers
মেছতা ও সূর্য দুইজন দুইজনের চির শত্রু। তাই যত পারবেন সূর্যের রশ্মি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। বাইরে গেলে ছাতা ও সানগ্লাস ব্যবহার করবেন ও বের হওয়ার ২০ মিনিট আগে spf-30 (সর্বনিম্ন) পাওয়ার যুক্ত সান-স্ক্রিন লোশন বা ক্রিম লাগিয়ে যাবেন ত্বকে। দরকার হলে প্রথমে spf-15 যুক্ত সান-স্ক্রিন ক্রিম লাগিয়ে তার উপরে spf-30 যুক্ত সান-স্ক্রিন ক্রিম লাগাবেন। এতে দ্বিগুণ রক্ষা পাবেন। ক্লান্তি মেছতার বন্ধু। তাই আপনি যত ক্লান্ত থাকবেন আপনার মেছতা হওয়ার প্রবণতা বেড়ে যাবে। ক্লান্তি দূর করতে সমস্যা হলে ইয়োগা বা মেডিটেশন করুন। এছাড়া ভোরে পার্কে হেটে আসলে বা সুন্দর কোন বই পড়লেও আপনার মানসিক ক্লান্তি দূর হবে। কান্ডিডা (candida) প্রজননভুক্ত খাবার খাওয়া কমান। অতিরিক্ত চিনি, গ্লুটেন ও ইস্ট জাতীয় খাবার এর আওতায় পরে। এমন ক্রিম খুঁজুন যাতে হাইডোকুইনোন(hydroquinon), কোজিক এসিড(kojic acid) বা মেলাপ্লেক্স(melaplex) আছে। এগুলো হাইপার পিগমেন্টেশন ও কালো দাগ দূর করতে পারে। তবে এসব রাসায়নিক পদার্থ ত্বকের ক্ষতি করতে পারে। তাই স্কিন স্পেশালিস্টের পরামর্শ নিয়ে এসব ক্রিম লাগাবেন। আপনি যদি হরমোন প্রতিস্থাপন থেরাপি বা জন্মনিয়ন্ত্রণ পিল নিয়ে থাকেন তাহলে তা বন্ধ করে দিন। এগুলো মেছতা হওয়ার অন্যতম কারণ। কেমিক্যাল পিল মেছতা দূর করতে পারে। এটি এমন এক পিল যাতে সাধারণত গ্লাইকোলিক এসিড/ল্যাকটিক এসিড ব্যবহার করা হয়। প্রফেশনালের সাহায্য না নিয়ে ্কেমিক্যাল পিল করাতে যাবেন না কিন্তু। এতে হিতে বিপরীত হতে পারে। ভালো পার্লারে বা ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে কেমিক্যাল পিল করিয়ে নিতে পারেন। এতে খরচ বেশি পড়বে। এছাড়া পার্লারে গিয়ে নিয়মিত ফেসিয়াল করতে পারেন। দাগ কমতে থাকবে তাহলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy