1 Answers

উপকরণ : কোরাল মাছের ফিলে আধা কেজি, অয়েস্টার সস ১ টেবিল চামচ, ময়দা ৫ টেবিল চামচ, লবণ আধা চা-চামচ, ডিম ১টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লেবুর রস ২ চা-চামচ, তেল ভাজার জন্য, পানি আধা কাপ। গাজর, বাঁধাকপি, পেঁপে, শসা ঝুর করা আধা কাপ করে। পেঁয়াজের কুচি ২টি, ঝুরি করা আদা ১ মুঠ। সসের জন্য : সয়াসস ২ টেবিল চামচ, অয়েস্টার সস ২ টেবিল চামচ, লাল সিরকা ৩ টেবিল চামচ, চিনির ক্যারামেল ৩ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, চিনি ২ চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী। প্রণালি : মাছের ফিলেতে লেবুর রস মেখে ১০-১৫ মিনিট রেখে নিন। তারপর মাছের চামড়া তুলে নিয়ে প্রতিটি ফিলেতে দু-তিনটি করে আঁক কাটুন। মাছের ওপরে লবণ ও গোলমরিচের ফাঁকি ছিটিয়ে দুই পিঠেই মেখে নিন। ডিমের সঙ্গে অয়েস্টার সস মিশিয়ে ফেটে নিয়ে মাছে মাখিয়ে এক ঘণ্টা রাখুন। তারপর ময়দায় গড়িয়ে ডুবো তেলে ভেজে তেল ছেঁকে উঠিয়ে রাইস ডিশে এক স্তরে বিছিয়ে দিন। মাছ ভাজা তেলে পেঁয়াজের কুচি ও আদার ঝুরি ভেজে নিয়ে সব সবজি দিয়ে তিন-চার মিনিট ভেজে নিন। সবজিগুলোতে আগে ভাপ দিয়ে নিতে হবে। এবারে এতে সস দিয়ে মিশিয়ে নাড়ুন। আধা কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলে নিন। সস দেওয়ার পর ফুটে উঠলে কর্নফ্লাওয়ার দিয়ে নাড়ুন। ঘন হলে নামিয়ে মাছের ওপর ঢেলে মাছ ঢেকে দিন। ফ্রায়েড রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

2816 views Answered

Related Questions

Next steps