1 Answers

উপকরণ : বড় বেগুন ১টি, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনেপাতা কুচি অল্প, কাঁচামরিচ কুচি ৫-৬টির, লবণ স্বাদ অনুযায়ী এবং সরিষার তেল পরিমাণমতো। প্রস্তুত প্রণালি : আস্ত বেগুন প্রথমে ধুয়ে নিয়ে মাঝখান দিয়ে দু’ভাগ করে সামান্য তেল ও লবণ মাখিয়ে ওপরে অল্প পানি ছিটিয়ে একটি কড়াইয়ে ঢেকে চুলোয় রেখে পোড়াতে হবে। এরপর বেগুন সেদ্ধ হয়ে এলে এর ওপরের খোসা ছাড়িয়ে রাখতে হবে। অপর একটি পাত্রে কুচি করা পেঁয়াজ, ধনেপাতা কুচি ও মরিচ কুচি, সামান্য লবণ ও সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে তাতে সেদ্ধ করা বেগুন দিয়ে আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে তৈরি করুন বেগুনের ভর্তা [ভর্তা করার আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন]।

2814 views Answered

Related Questions

Next steps