1 Answers
উপকরণ : কাঁঠাল ১টি, টকদই কোয়ার্টার কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, ময়দা-পরিমাণ মতো, তেল পরিমাণ মতো (ভাজার জন্য), আস্ত জিরা আধা চা চামচ। প্রস্তুত প্রণালি : প্রথমে কাঁঠালের খোসা ও বুকের মাঝখানটা ছাড়িয়ে বড় টুকরা করে কেটে নিন। এবার পরিষ্কার করে সিদ্ধ করে নিন। এরপর খুব ভালো করে চটকে তাতে জিরে বাটা, মরিচ, চিনি, ময়দা মিশিয়ে ভালো করে চটকে নিন। এরপর ছোট ছোট বলের মতো করে ডুবো তেলে ভেজে নিন। এবার অন্য একটি পাত্রে তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে একটু হলুদ, আদা বাটা, লবণ, দুই, চিনি ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হলে বলগুলো দিয়ে ঢেকে নিন। কিছুক্ষণ রেখে নামিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন কাঁঠালের কোপ্তা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy