1 Answers
উপকরণ : করলা ৬টি, ছোট চিংড়ি আধা কাপ, জিরা আধা চা চামচ, মৌরি আধা চা চামচ, শুকনা মরিচ ২টি, ধনে গুঁড়া আধা চা চামচ, আদা অল্প, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো। যেভাবে তৈরি করবেনঃ ১. করলার গা চেঁছে মাঝখান থেকে লম্বা করে কেটে নিন। ২. চিংড়ি লবণ দিয়ে হালকা ভেজে বেটে নিন। ৩. করলার শাঁস বের করে শাঁসের সঙ্গে তেল ছাড়া সব উপকরণ মিশিয়ে বেটে নিন। ৪. করলার ভেতর ভরুন। ময়দার গোলা তৈরি করে করলা ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।
2492 views
Answered