1 Answers
উপকরণ: কুমড়াপাতা ১০-১৫টা, মরিচ বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, ধনে বাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ বাটা আধা চা-চামচ, নারকেল বাটা আধা কাপ, রসুন বাটা ১ চা-চামচ, শজিনা ১ আঁটি, তিল বাটা ৩ টেবিল চামচ, জিরা বাটা আধা চা-চামচ, সরিষা বাটা আধা কাপ, আদা বাটা আধা কাপ, পানি আধা কাপ, হলুদ বাটা এক টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ। প্রণালি: শজিনা একটু লম্বা করে কেটে নিতে হবে। পাতা বাদে বাকি সব উপকরণ মিশিয়ে পেস্ট বানাতে হবে। এবার পাতা উল্টো করে বিছিয়ে পেস্টের প্রলেপ লাগাতে হবে। এর ওপর আরেকটি পাতা বিছিয়ে প্রলেপ লাগাতে হবে, চারটি করে শজিনার টুকরা ওই মশলার ওপর রেখে গোল করে রোল বানাতে হবে। এবার সুতা অথবা কাঠি দিয়ে রোলটাকে আটকাতে হবে, কড়াইয়ে ৪-৫টা খালি পাতা বিছাতে হবে। তার ওপর রোলগুলো বিছাতে হবে। অল্প কিছু পেঁয়াজের কুচি, কাঁচা মরিচের কুচি, সামান্য লবণ ও পানি দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে চুলায় বসাতে হবে। মাঝেমধ্যে উল্টে দিতে হবে। সেদ্ধ হয়ে তেল ওপরে উঠলে নামিয়ে পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy