1 Answers
উপকরণ : সরিষা বাটা ১ কাপ, ৫০০ গ্রাম শজিনা, আধা চা-চামচ হলুদের গুঁড়া, আধা কাপ সরিষার তেল, ৫-৬টা কাঁচা মরিচ, তেঁতুলের মাড় ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজের কুচি আধা কাপ, চিনি ১ চা-চামচ। প্রণালি : শজিনার আঁশ ফেলে টুকরা করে নিতে হবে। পাত্রে তেল গরম করে পেঁয়াজের কুচি দিয়ে লাল করতে হবে। অল্প পানিতে গুঁড়া ও বাটা মশলাগুলো গুলিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে সরিষা বাটা দিয়ে কষাতে হবে। ভুনা ভুনা হলে ১ কাপ পানি দিতে হবে। ফুটে উঠলে শজিনাগুলো ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিতে হবে। শজিনাগুলো সেদ্ধ হয়ে মাখা মাখা হলে তেঁতুলের মাড় ও চিনি দিয়ে লবণ চেখে পাঁচ মিনিট দমে রেখে নামাতে হবে। যাঁরা চিনি পছন্দ করেন না, তাঁদের তেঁতুল দিতে হবে না।