1 Answers

উপকরণ: শিম আধা কাপ, শালগম আধা কাপ, ফুলকপি আধা কাপ, বেগুন আধা কাপ, গাজর আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৩-৪টা, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, টমেটো আধা কাপ, ধনেপাতা ২ টেবিল চামচ। প্রণালি: তেল গরম করে পেঁয়াজ, আদা ও রসুন দিতে হবে। এরপর সব সবজি ঢেলে সামান্য পানি দিয়ে ঢেকে দিতে হবে। সবজি সেদ্ধ হলে টমেটো, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রেখে ধনে পাতা দিয়ে নামিয়ে নিন।

2549 views Answered

Next steps