1 Answers

উপকরণঃ ১। মুরগির স্টক ৪ কাপ ২। সেদ্ধ নুডলস ২ টেবিল চামচ ৩। কাজু বাদাম ৮-১০টি ৪। মাখন ১ টেবিল চামচ ৫। গাজর সেদ্ধ ২৫ গ্রাম ৬। ফুলকপি ২৫ গ্রাম ৭। বরবটি সেদ্ধ ২৫ গ্রাম ৮। টমেটো ১টি ৯। ধনেপাতা ১ টেবিল চামচ ১০। কাঁচামরিচ ৩-৪টি ১১। সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ ১২। লবণ স্বাদমতো ১৩। স্বাদ লবণ আধা চা চামচ ১৪। ভাজা শুকনো মরিচ ২টি মুরগির স্টক তৈরিঃ এক কাপ মুরগির হাড় নিয়ে দশ কাপ পানিতে সেদ্ধ করুন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে মুরগির স্টক। প্রণালী: কাজু বাদাম ও মাখন ছাড়া ওপরের সব উপকরণ স্টকের সঙ্গে মিশিয়ে দিয়ে স্যুপ তৈরি করতে হবে। মাখনে কাজু বাদাম একটু ভেজে স্যুপে দিন। ভাজা শুকনো মরিচ দিয়ে গরম গরম পরিবেশন করুন ক্লিয়ার স্যুপ।

2575 views Answered

Next steps