1 Answers

উপকরণ : ফুলকপি ২ কাপ বড় বড় টুকরা, ৫০০ গ্রাম আলু বড় বড় টুকরা, টমেটোও বড় বড় টুকরা করে নিন সাড়ে ৯ গ্রাম, পেঁয়াজ টুকরা ৫-৬টি, কাঁচামরিচ আস্ত ২টি, জিরা গুঁড়া ২ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, তেল পরিমাণ মতো এবং পানি প্রয়োজন মতো। প্রস্তুত প্রণালি : প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনবাটা দিয়ে হালকা ভেজে তাতে একে একে সব গুঁড়া মসলা, লবণ ও অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে তাতে টুকরা করা আলু দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর টমেটো, ফুলকপির টুকরা, ধনেপাতা কুচি, জিরা গুঁড়া এবং অল্প পানি দিয়ে ঢেকে মাখা মাখা করে রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

3020 views Answered

Next steps