1 Answers
উপকরণ : মুরগির মাংস মাঝারি টুকরা করা ৫০০ গ্রাম, ফুলকপি টুকরা ২ কাপ, পেঁয়াজ টুকরা করা আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণ মতো, ধনেপাতা কুচি অল্প, আস্ত কাঁচামরিচ ৫-৬টি, পানি প্রয়োজন মতো। প্রস্তুত প্রণালি : প্রথমে মুরগির মাংস ধুয়ে নিন। তারপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে প্রথমে পেঁয়াজ গরম করে মসলা গুঁড়া ও লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়ে মুরগির টুকরা ও কুলকপি টুকরা হালকা করে ভেজে নিয়ে ফুলকপির টুকরা তুলে রাখুন। এরপর মুরগিতে একে একে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে তাতে ধনেপাতা কুচি, কাঁচামরিচ, ভাজা ফুলকপি এবং অল্প পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে ভুনা ভুনা করে রান্না করে নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy