1 Answers
উপকরণ : করলা ২৫০ গ্রাম, মিষ্টিকুমড়া ৫০ গ্রাম, নারকেল কোরা আধা কাপ, আদা বাটা আধা চা চামচ, মরিচ বাটা এক চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, বড়ি ১০-১২টি, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, হলুদ পরিমাণমতো, তেল পরিমাণমতো। প্রণালি : করলা ধুয়ে দুফালি করে ভেতরের শাঁস ফেলে দিন। একটু লবণ-হলুদ লাগিয়ে করলা অল্প তেলে ভেজে নিন। কুমড়া অল্প লবণ দিয়ে তেলে দিন। সিদ্ধ হয়ে গেলে মিষ্টিকুমড়া ম্যাশ করে ফেলুন। এরপর নারকেল কোরা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। ভেজে রাখা করলার মধ্যে কুমড়া-নারকেলের পুর ভরুন। কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ দিন। বাদামি হলে অন্য সব মসলা দিয়ে কষিয়ে বড়ি দিন। অল্প পরে করলা দিয়ে একটু পানি দিন। পানি শুকিয়ে তেল ওপরে উঠলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।
2719 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy