1 Answers
উপকরণ : আলু কিউব করে কাটা ১ কাপ, মটরশুঁটি ১ কাপ, আদা-রসুন বাটা ১ চা চামচ, এলাচ-দারুচিনি ২-৩ টুকরা, ঘি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ফালি ২-৩টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো। প্রস্তুত প্রণালি : প্যানে ঘি দিয়ে এলাচ, দারুচিনি ও আলু ভেজে নিতে হবে। এবার সব মসলা ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মটরশুঁটি ঢেলে অল্প পানি দিয়ে মৃদু আঁচে রান্না করুন। আলু-মটর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।
2934 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy