1 Answers
উপকরণ চিংড়ি ৮০ গ্রাম, লেবুর রস ২ টেবিল চামচ, লাল টমেটো ৫০ গ্রাম, লাল ক্যাপসিয়াম ১টা, পেঁয়াজ ১টি, রসুন ৩টি, টমেটো জুস ১ কাপ, গোলমরিচ ১ চা চামচ, কালোজিরা ১ চা চামচ, লবণ স্বাদমতো, শশা ১টি, অলিভওয়েল ৪ টেবিল চামচ, লাল মরিচ ২টি। প্রণালি টমেটো এবং ক্যাপসিয়াম ১ ইঞ্চি আকারে টুকরা করুন। সবজি এবং মসলা আলাদা আলাদা অল্প বেস্নন্ড করুন। একটি পাত্রে চিংড়ি মাছ ছাড়া বেস্নন্ড করা সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে ২ ঘণ্টা ফ্রিজে রাখুন। চিংড়ির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ২ কাপ পানিতে লেবুর রস ও লবণ দিয়ে সিদ্ধ করুন। উনুন থেকে নামিয়ে ঠাণ্ডা করে স্যুপের বাটি অথবা গ্লাসে ঢালুন। ফ্রিজ থেকে মিশ্রণটি বের করে সিদ্ধ মাছের সঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।
2653 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy