1 Answers

উপকরণঃ পাকা বেল ১টি, ঠান্ডা পানি ৩ কাপ, দুধ/দই/আইসক্রিম ১ কাপ, গোলাপ জল ১ টেবিল চামচ, চিনির সিরাপ প্রয়োজনমতো, বরফকুচি প্রয়োজনমতো প্রণালীঃ বেল কুরিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে ১০ মিনিট। এবার চটকে মোটা চালুনিতে চেলে বিচি ছেঁকে নিতে হবে। এবার বরফকুচি বাদে অন্য সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে বরফকুচি মিশিয়ে পরিবেশন। চিনির সিরাপ উপকরণঃ পানি ২ কাপ, চিনি ২ কাপ প্রণালীঃ পানি ও চিনি জ্বাল দিয়ে মাঝারি ঘন করে নামালেই চিনির সিরাপ তৈরি হয়ে যাবে। যেকোনো পানীয় তৈরিতে এই সিরাপ ব্যবহার করা যাবে।

2578 views

Related Questions