1 Answers

উপকরণ : ময়দা ১ কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, ডিম ১টি, মাওয়া ১ টেবিল চামচ গুঁড়া করা, চিনি পরিমাণমতো, বেকিং পাউডার পরিমাণমতো বা আধা চা চামচ, ঘি ২ টেবিল চামচ, সাদা তিল পরিমাণমতো এবং ভাজার জন্য তেল ও পানি পরিমাণমতো। প্রস্তুত প্রণালি : তিল ও তেল ছাড়া ময়দার সঙ্গে বাকি সব উপকরণ ভালো করে মাখিয়ে প্রায় ৪-৫ ঘণ্টা ঢেকে রাখুন। এরপর গোল গোল করে তিলে গড়িয়ে গরম তেলে ভেজে তুলুন। পরিবেশন করুন সাজিয়ে।

2925 views

Related Questions