1 Answers

পিৎজা ডো তৈরি : উপকরণ : ময়দা আড়াই কাপ, ইস্ট দেড় চা-চামচ, গুঁড়া দুধ ২ টেবিল-চামচ, চিনি ১ টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ, তেল ২ টেবিল-চামচ, গরম পানি মাখানোর জন্য পরিমাণমতো। প্রণালি : বাটিতে তেল ও পানি বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে মথে নিন। আবার ৫-৬ মিনিট তেল দিয়ে মথে ১ ঘণ্টা ঢেকে রাখুন। এই খামির ইচ্ছামতো ভাগ করে মোটা রুটি বেলে পিৎজা ট্রেতে তেল লাগিয়ে তাতে বিছিয়ে নিন। তৈরি হয়ে গেল পিৎজা ডো। পিৎজা সস : উপকরণ : টমেটো ১ কেজি, পেঁয়াজ কুচি পৌনে এক কাপ, থেঁতলানো রসুন ৩ টেবিল-চামচ, জলপাই তেল ৩ টেবিল-চামচ, চিনি ২ টেবিল-চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, বেসিল শুকনা গুঁড়া ১ চা-চামচ, অরিগেনো ১ চা-চামচ, সিরকা ৪ টেবিল-চামচ। প্রণালি : টমেটো পাতলা আবরণ ছাড়িয়ে কুচি করে নিতে হবে। তেল গরম করে তাতে রসুন-পেঁয়াজ ভাজতে হবে। নরম হলে মরিচ, লবণ, চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে বাকি উপকরণ দিয়ে নামাতে হবে। ক্রাউন পিৎজা তৈরি : উপকরণ : ডো তৈরির পদ্ধতির সব উপকরণ। পেপেরনি বা মাংসের পাতলা টুকরা ১ প্যাকেট। এটি সুপারশপগুলোতে পাবেন। অথবা বাড়িতে মাংস শুকিয়ে পাতলা টুকরা করে বানিয়ে নিতে পারেন। সসেজ ১ প্যাকেট, ক্যাপসিকাম ১টি, বড় পেঁয়াজ ২টি, টমেটো ২টি, বাটন মাশরুম ৮-১০টি, মোজারেলা চিজ কুচি ২ কাপ, গোলমরিচের গুঁড়া ২ চা-চামচ, অরিগেনো ২ টেবিল-চামচ, পাপরিকা বা শুকনা মরিচের গুঁড়া ১ টেবিল-চামচ, ইতালিয়ান সিজনিং ১ টেবিল-চামচ, মরিচ টালা গুঁড়া ১ চা-চামচ, কালো ও সবুজ জলপাই কয়েকটি করে। প্রণালি : ডো তৈরির রেসিপি অনুযায়ী খামির বানিয়ে নিন। ১ ঘণ্টা পর পিৎজা খামির ফুলে উঠলে একবার মেখে পছন্দমতো ভাগ করে খামির দিয়ে মোটা রুটি বেলে নিন। পিৎজা প্যানে তেল লাগিয়ে, প্যানে রুটি বসিয়ে ফেটানো ডিমের প্রলেপ দিয়ে কিছুক্ষণ চুলার পাশে রাখুন। রুটির ওপর পিৎজা সস মেখে তার ওপর ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মাশরুম কুচি, সসেজ, পেপেরনি বিছিয়ে দিন। এর ওপর কিছু মোজারেলা পনির, গোলমরিচের গুঁড়া, পাপরিকা, অরিগেনো ও ইতালিয়ান সিজনিং ছিটিয়ে দিয়ে দিন। এর ওপর আবারও পেপারনি, সসেজ, কালো ও সবুজ জলপাই দিয়ে সাজিয়ে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০-২৫ মিনিট বেক করে নিন। ওভেন থেকে বের করে এর ওপর কিছু পনির ও মরিচের গুঁড়া ছিটিয়ে ২০ সেকেন্ড বেক করে গরম গরম মজাদার ক্রাউন পিৎজা পরিবেশন করুন।

2818 views Answered

Related Questions

Next steps