1 Answers
পিৎজা ডো তৈরি উপকরণ: ময়দা আড়াই কাপ, ইস্ট ১ চা-চামচ, খাওয়ার সোডা আধা চা-চামচ, চিনি ১ টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ, তেল ৩ টেবিল-চামচ, গরম পানি মাখানোর জন্য। প্রণালি: সব উপরণ একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে মথে ১ ঘণ্টা ঢেকে রেখে দিন। পছন্দমতো ভাগ করে মোটা রুটি বেলে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১০ মিনিট বেক করে ওভেন থেকে বের করে নিন। পিৎজা সস তৈরি উপকরণ: টমেটো ১ কেজি, পেঁয়াজ কুচি পৌনে এক কাপ, রসুন ছেঁচা ৩ টেবিল-চামচ, জলপাই তেল ৩ টেবিল-চামচ, চিনি ২ টেবিল-চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, বেসিল শুকনা গুঁড়া ১ চা-চামচ, অরিগেনো ১ চা-চামচ, সিরকা ৪ টেবিল-চামচ। প্রণালি: টমেটো পাতলা আবরণ ছাড়িয়ে কুচি করে নিতে হবে। তেল গরম করে তাতে রসুন-পেঁয়াজ ভাজতে হবে। নরম হলে মরিচ, লবণ, চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে বাকি উপকরণ দিয়ে নামাতে হবে। পিৎজা তৈরি উপকরণ: পিৎজা সস ১ কাপ, পিৎজা ডো প্রয়োজনমতো, টমেটো কুচি আধা কাপ, মাশরুম আধা কাপ, রসুন কুচি ১ টেবিল-চামচ, জলপাই তেল ২ টেবিল-চামচ, ইতালিয়ান সিজনিং ১ চা-চামচ, অরিগেনো ১ চা-চামচ, পার্সলে গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, শুকনা মরিচ গুঁড়া সামান্য, ক্যাপসিকাম কুচি সিকি কাপ, ডিম ১টি, কালো জলপাই ৫-৬টি, সবুজ জলপাই ৫-৬টি, ঢাকাই পনির ও মজারেলা পনির স্বাদমতো। প্রণালি: বেক করা ডোর ওপর ঢাকাই পনির, পিৎজা সস ও মজারেলা পনির দিন। ডিম ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ওভেনে ১০-১২ মিনিট বেক করে ওভেন থেকে নামিয়ে নিন। এবার পিৎজার ওপর পোচ করা ডিম দিয়ে মরিচ গুঁড়া, গোলমরিচ, অরিগেনো, পনির দিয়ে এক মিনিট বেক করে গরম গরম পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy